/indian-express-bangla/media/media_files/2025/11/12/delhi-red-fort-blast-bengal-link-nia-raids-murshidabad-2025-11-12-19-28-56.jpg)
ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় উঠে এল বঙ্গযোগ!
দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় এবার উঠে এল বঙ্গ যোগ? মুর্শিদাবাদের একাধিক জায়গায় এনআইএ অভিযান। বিস্ফোরণ কাণ্ডে জঙ্গি সংগঠনের কাছে পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে এই অভিযান বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, বুধবার সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে মইনুল হাসানের বাড়িতে আসেন এনআইএ তদন্তকারী দল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় সূত্রে খবর, মইনুল কখনও দিল্লি অথবা কখনও মুম্বই-এ পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যদিও মইনুলের ভাই স্পষ্ট করে জানান নি কী কারণে তদন্তকারী আধিকারিকরা আজ সকালে বাড়িতে তল্লাশি চালিয়েছে।
যদিও জাতীয় তদন্ত সংস্থা (NIA) সূত্রে খবর, আল-কায়েদা গুজরাট মডিউল মামলার তদন্তে বুধবার পাঁচ রাজ্যে একযোগে তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্ত সংস্থা (NIA)। অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের যুক্ত থাকার অভিযোগে এই অভিযান চালানো হয়। সূত্রের খবর, এনআইএ-র তদন্তকারী দল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা এবং গুজরাট—এই পাঁচ রাজ্যের মোট ১০টি স্থানে হানা দেয়। অভিযানে সন্দেহভাজনদের বাড়ি ও সহযোগীদের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে একাধিক ডিজিটাল ডিভাইস, নথি এবং গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার সামগ্রী ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তে এনআইএ জানতে পেরেছে, চার বাংলাদেশি নাগরিক — মহম্মদ সাজিব মিয়াঁ, মুনা খালিদ আনসারি ওরফে মুনা খান, আজরুল ইসলাম ওরফে জাহাঙ্গির ওরফে আকাশ খান, এবং আব্দুল লতিফ ওরফে মোমিনুল আনসারি — ভুয়ো ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিল। এই চারজনের বিরুদ্ধে অভিযোগ, তারা আল-কায়েদা সদস্যদের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ স্থানান্তর-এর কাজে যুক্ত ছিল এবং ভারতের বিভিন্ন প্রান্তে মুসলিম যুবকদের সন্ত্রাসমূলক কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিল। সেই সূত্র থেকেই মইনুল হাসানের ফোন নম্বর হাতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেই ঘটনার সূত্র ধরেই মইনুল হাসানের বাড়িতে তল্লাশিতে এনআইএ আধিকারিকরা। পাশাপাশি এদিনমুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত তদন্তকারী আধিকারিকরা ঘুরে দেখেন। উত্তরবঙ্গের একাধিক স্থানেও অভিযান চালানো হয়।
এদিকে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নয়া মোড়। এবার বিপূল পরিমাণ বিস্ফোরক উদ্ধার খোদ বাংলায়। বীরভূমের সুলতানপুরের নলহাটি মোড়ে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ২০,০০০ জেলেটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট সূত্র ধরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই পিকআপ ভ্যানটি আটক করা হয়। তল্লাশিতে প্রচুর জেলেটিন স্টিক উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই বিস্ফোরকগুলি সীমান্তবর্তী জেলা হয়ে অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা কার নির্দেশে এত বিপুল পরিমাণ বিস্ফোরক সংগ্রহ করেছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা জানার চেষ্টা চলছে। রাজ্য গোয়েন্দা বিভাগও তদন্তে নেমেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সন্ধ্যায় দিল্লির এলএনজিপি হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করেন এবং চিকিৎসকদের কাছ থেকে আহতদের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি বলেন, “এই ষড়যন্ত্রের পিছনে যারা রয়েছে, তাদের কেউই রেহাই পাবে না। সকলকে বিচারের মুখোমুখি হতে হবে।”
অন্যদিকে, দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণের তদন্তে নামল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। সূত্রের খবর, এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে জইশ-ই-মহম্মদের একটি মডিউল। এনআইএ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। বিস্ফোরণের পেছনে থাকা সন্ত্রাসী মডিউল তাদের গ্রেপ্তারের জন্য জোরদার অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us