দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক? চোখ কপালে তদন্তকারীদের

দিল্লির লাল কেল্লার কাছে সন্ত্রাসী হামলার তদন্তে ক্রমাগত বড় তথ্য উঠে আসছে। তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, শুধুমাত্র দিল্লি নয়, আরও চারটি শহরে একযোগে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের।

দিল্লির লাল কেল্লার কাছে সন্ত্রাসী হামলার তদন্তে ক্রমাগত বড় তথ্য উঠে আসছে। তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, শুধুমাত্র দিল্লি নয়, আরও চারটি শহরে একযোগে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Red Fort blast, Lal Kella explosion, Delhi blast investigation, Pulwama resident, Hyundai i20 car, NIA investigation, Delhi Police, Crime Branch, Satish Golcha, MHA report, car ownership transfer, RTO records, Faridabad explosives, Delhi terror link, CCTV footage, Daryaganj, Kashmiri Gate, Sunehri Masjid, Pulwama connection, car bomb,লালকেল্লা বিস্ফোরণ, দিল্লি বিস্ফোরণ, লাল কেল্লা কাণ্ড, পুলওয়ামা বাসিন্দা, হুন্ডাই i20, দিল্লি পুলিশ, এনআইএ তদন্ত, ক্রাইম ব্রাঞ্চ, সতীশ গোলচা, গাড়ি মালিকানা, আরটিও নথি, ফরিদাবাদ বিস্ফোরক উদ্ধার, দিল্লি তদন্ত, সিসিটিভি ফুটেজ, দরিয়াগঞ্জ, কাশ্মীরি গেট, সোনেহরি মসজিদ, বিস্ফোরণ তদন্ত, গাড়ি বিস্ফোরণ, পুলওয়ামা যোগসূত্র

Red Fort blast: বিস্ফোরণের পর ঘটনাস্থলের ছবি।

দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর  তথ্য এল তদন্তকারীদের হাতে। চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক। 

Advertisment

দিল্লির লাল কেল্লার কাছে সন্ত্রাসী হামলার তদন্তে ক্রমাগত বড় তথ্য উঠে আসছে। তদন্তকারী সংস্থাগুলি জানিয়েছে, শুধুমাত্র দিল্লি নয়, আরও চারটি শহরে একযোগে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। প্রায় আটজন সন্দেহভাজন জঙ্গি  এই চারটি শহরে ধারাবাহিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

আরও পড়ুন- দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের রহস্য উন্মোচন, জঙ্গি হানা মানল সরকার, বিস্ফোরণে ছিন্নভিন্ন 'মাস্টারমাইন্ড'

Advertisment

দিল্লি পুলিশ সূত্রে খবর, আটজন চারটি দল ভাগ হয়ে হামলা চালানোর ছক কষেছিল।   প্রতিটি দলে দুজন করে সদস্য ছিলেন। প্রতিটি দলকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্লাস্টের নির্দেশ দেওয়া হয়েছিল। নিরাপত্তা সংস্থাগুলি এখন সন্দেহভাজনদের কার্যকলাপ এবং নেটওয়ার্ককের সন্ধানের শুরু করেছে জোর তল্লাশি।

আরও পড়ুন- SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন? 

দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তিন দিন পর, ১৩ নভেম্বর, লাজপত রায় বাজারের কাছে কিছু মানবদেহের অংশ উদ্ধার করা হয়। পাশেই অবস্থিত তিনতলা জৈন মন্দিরের পাশেই  মানবদেহের অংশগুলি পাওয়া যায়। উদ্ধারকৃত দেহের অংশগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে অজ্ঞাত পরিচয় মৃতদের শনাক্ত করা যায় এবং তাদের মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা যায়।

তদন্তে আরও জানা গেছে, i20 গাড়িটি চালাচ্ছিলেন ডঃ ওমর। একটি ডিএনএ রিপোর্টে নিশ্চিত হয়েছে, i20 গাড়ি থেকে উদ্ধার হওয়া হাড় ও দাঁতের নমুনা ডঃ ওমরের মায়ের ডিএনএ নমুনার সঙ্গে মিলে গেছে। এটি ডঃ ওমরের মূল হামলাকারী হিসেবে পরিচয় নিশ্চিত করেছে তদন্তকারীরা। 

আরও পড়ুন-'১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী

delhi Blast