Delhi Red Fort blast: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি,অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার কল্যান

Delhi Red Fort blast: পুলিশের তথ্যা অনুযায়ী, সোমবার সন্ধ্যায় লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এক উচ্চ-তীব্রতার বিস্ফোরণে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৮ জনের মৃত্যু হয়।

Delhi Red Fort blast: পুলিশের তথ্যা অনুযায়ী, সোমবার সন্ধ্যায় লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এক উচ্চ-তীব্রতার বিস্ফোরণে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৮ জনের মৃত্যু হয়।

author-image
Sayan Sarkar
New Update
Delhi Red Fort blast  Delhi car explosion  Mumbai high alert  Kolkata high alert  UP high alert  Amit Shah resignation demand  LNJP hospital  Delhi police special cell  Delhi fire department  Casualties in Delhi blast

দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি

Delhi Red Fort blast: দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের পর মুম্বই, কলকাতা ও উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি, নিহত অন্তত ৯, আহত কমপক্ষে ২৪, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। 

Advertisment

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্ক করা একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা। বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২৪ জন। ঘটনার পর মুম্বই, কলকাতা এবং উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি করেছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন।

মুম্বইয়ে সতর্কতা জারি

মুম্বই পুলিশ সমস্ত থানাকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকা — যেমন রেলস্টেশন, বাজার, ধর্মীয় স্থান এবং পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে পুলিশি টহল। ভিড় এলাকায় সন্দেহজনক কার্যকলাপের ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ সদর দফতর।

Advertisment

উত্তরপ্রদেশে নিরাপত্তা বাড়ানো

দিল্লি বিস্ফোরণের পর উত্তরপ্রদেশেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সমস্ত জেলা পুলিশকে কড়া সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। ধর্মীয় স্থান, বাজার এবং অন্যান্য জনবহুল এলাকায় টহলদারি বাড়ানোর পাশাপাশি সংবেদনশীল জেলাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

কলকাতাতেও সতর্কতা

এদিকে, লাল কেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও সতর্কতা জারি করেছে পুলিশ। শহরের সব থানাকে সতর্ক করা হয়েছে এবং রাত থেকেই একাধিক পয়েন্টে নাকা চেক শুরু হয়েছে। শহরের প্রধান রাস্তা, মেট্রো স্টেশন এবং জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। রাতভর কলকাতায় নাকা চেকিং চলেছে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ডিকি খুলে দেখা হয়েছে সেখানে কি আছে। সন্দেহজনক কিছু থাকলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্তুষ্ট হলে ছাড়া হয়েছে। কলকাতা বিমানবন্দরেও কড়া সতর্কতা জারি রয়েছে।

দিল্লি বিস্ফোরণ— কী জানা যাচ্ছে এখন পর্যন্ত

সরকারি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা প্রায় ৬টা ৫৩ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি ধীর গতিতে চলা গাড়ি ট্রাফিক সিগন্যালে থামার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে পাশে থাকা আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের তিনটি গাড়িতেও।

ঘটনার খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ দমকল বাহিনীর ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। পাশাপাশি ১৫টি ক্যাট অ্যাম্বুল্যান্স ও দিল্লি পুলিশের স্পেশাল সেল টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়। আহতদের দ্রুত এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে কোনও সন্ত্রাসবাদী হামলার প্রমাণ মেলেনি, তবে তদন্ত চলছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আহতদের চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নজর রাখছেন।এদিকে দিল্লি কাণ্ডের জেরে অমিত শাহের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। 

আরও পড়ুন- “কয়েক সেকেন্ডে সব কিছু শেষ…”, দিল্লি বিস্ফোরণে প্রত্যক্ষদর্শীর চোখে লালকেল্লার ভয়াবহতা

রাস্তায় ছড়িয়ে দেহ, কান্নায় ভাসছে চাঁদনি চক, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন চত্বর যেন মৃত্যুপুরী!

delhi Blast