Delhi Red Fort blast Highlights: 'কোনও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না', তবে কী জঙ্গি হানা? শাহি মন্তব্যে বাড়ল জল্পনা

Delhi Blast News Highlights: সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে।

Delhi Blast News Highlights: সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। ঘটনাটি ঘটেছে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে।

author-image
Sayan Sarkar
আপডেট করা হয়েছে
New Update
delhi blast, delhi bomb blast, bomb blast in delhi, delhi red fort blast, delhi red fort blast news, blast in delhi, delhi bomb blast latest news, Lal Quila Metro Station, Lal Quila Metro Station blast, Lal Quila Metro Station bomb blast, Delhi Bomb Blast in Car, Delhi Bomb Blast in Car live news, Delhi Red Fort Explosion, delhi live news, Delhi Red Fort news, Delhi Red Fort news live" /><meta name="keywords" content="delhi blast, delhi bomb blast, bomb blast in delhi, delhi red fort blast, delhi red fort blast news, blast in delhi, delhi bomb blast latest news, Lal Quila Metro Station, Lal Quila Metro Station blast, Lal Quila Metro Station bomb blast, Delhi Bomb Blast in Car, Delhi Bomb Blast in Car live news, Delhi Red Fort Explosion, delhi live news, Delhi Red Fort news, Delhi Red Fort news live"

Delhi Red Fort blast updates: দিল্লি বিস্ফোরণে মৃত্যু মিছিল

Delhi Bomb Blast Red Fort Metro Station Gate 1 Highlights: লাল কেল্লা বিস্ফোরণের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং "কোনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না" বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বিস্ফোরণস্থল এবং আহতদের যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই স্থান পরিদর্শন করবেন। বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দিল্লিতে বিরাট সতর্কতা জারি করা হয়েছে। 

Advertisment

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লি কেঁপে ওঠে এক প্রবল বিস্ফোরণে। লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে পার্ক করা একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও তিন-চারটি গাড়িতে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দোকানগুলির কাচ ভেঙে যায়, এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও দমকল বাহিনী।

দিল্লি দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে অন্তত ১৫টি দমকল ইঞ্জিন পাঠানো হয়। আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজে নেমে পড়ে পুলিশ ও দমকল কর্মীরা। আহতদের দ্রুত এলএনজেপি (LNJP) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পরেই রাজধানী জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

Advertisment

দিল্লি পুলিশের বিশেষ সেল এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণের ফলে চারপাশে থাকা বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গোটা এলাকা কর্ডন করে ফেলে পুলিশ, বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ গাড়ি চলাচল।

বিস্ফোরণের পর শুধু দিল্লিই নয়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মুম্বইতেও সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।

লাল কেল্লা সংলগ্ন এলাকা দিল্লির অন্যতম ব্যস্ত অঞ্চল। সন্ধ্যার সময় এখানে স্থানীয় বাজারে ভিড় থাকে প্রচুর, বহু পর্যটকও ভ্রমণে আসেন। এমন সময়ে এই বিস্ফোরণ শহরের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি বিস্ফোরণের কারণ ও পেছনের ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। আহত হয়েছেন আরও ৩০ জন। 

“উনি আবেগপ্রবণ মানুষ, সব ঠিক আছে”, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্য

চাকরি দুর্নীতি মামলায় জেলমুক্তি, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল, পড়ুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেট

  • Nov 10, 2025 22:30 IST

    Delhi Red Fort blast live: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি,পূর্ব রেলের তরফে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা

    দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর কলকাতাতেও হাই অ্যালার্ট জারি,পূর্ব রেলের তরফে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য একটি কুইক রেসপন্স টিম (QRT) গঠন করা হয়েছে।



  • Nov 10, 2025 22:27 IST

    Delhi Red Fort blast live: অমিত শাহ ঘটনাস্থলে পৌঁছেছেন

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এলএনজেপি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার পর, বিস্ফোরণস্থলে পৌঁছান। তার সঙ্গে ছিলেন দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। 



  • Nov 10, 2025 22:22 IST

    Delhi Red Fort blast live: যে গাড়িতে বিস্ফোরণ সেটির মালিক কে?

    এক প্রত্যক্ষদর্শী জানান যে, যে গাড়িতে বিস্ফোরণটি ঘটেছে সেটির রেজিস্ট্রেশন নম্বর ছিল HR26। তিনি শেষ চারটি সংখ্যাও উল্লেখ করেছেন। গাড়িটি নাদিম খান নামে একজনের নামে রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। 



  • Nov 10, 2025 22:01 IST

    Delhi Red Fort blast live: দিল্লি বিস্ফোরণ নিয়ে শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের, ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক’ বললেন প্রতিরক্ষামন্ত্রী

    দিল্লির লাল কেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণকে “অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এক বিবৃতিতে বলেন, “এই গভীর শোকের মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, এই মর্মান্তিক ঘটনার পর দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।



  • Nov 10, 2025 21:57 IST

    Delhi Red Fort blast live: আই-২০ গাড়িতে বিস্ফোরণ - অমিত শাহ

    আই-২০ গাড়িতে বিস্ফোরণ - অমিত শাহ।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে একটি i-20 গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের প্রতিটি দিক থেকে তদন্ত করা হবে। NIA এবং FSL টিম তদন্ত করছে। আমি দুর্ঘটনাস্থলে যাচ্ছি। 



  • Nov 10, 2025 21:56 IST

    Delhi Red Fort blast live: চাঁদনী চক বাজার আগামীকাল বন্ধ থাকবে

    দিল্লি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এদিকে, দিল্লির চাঁদনী চক বাজার আগামীকাল বন্ধ থাকবে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা বহনকারী গাড়িটির নম্বর ছিল HR-26।



  • Nov 10, 2025 21:53 IST

    Delhi Red Fort blast live: দিল্লি বিস্ফোরণ নিয়ে শোকপ্রকাশ রাহুল গান্ধীর

    দিল্লি বিস্ফোরণ নিয়ে শোকপ্রকাশ রাহুল গান্ধীর, ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক’ বললেন তিনি। 

    দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যম এক্স (X)-এ পোস্ট করে তিনি লেখেন, “লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের খবর অত্যন্ত বেদনাদায়ক। এই মর্মান্তিক ঘটনায় বহু নিরপরাধ মানুষের মৃত্যুর খবর গভীরভাবে শোকাহত করেছে। এই দুঃখের ঘড়িতে আমি নিহতদের পরিবারের পাশে আছি এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

    রাহুল গান্ধী আরও বলেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আশা করছি প্রশাসন সমস্ত প্রয়োজনীয় সাহায্য দ্রুত পৌঁছে দেবে।



  • Nov 10, 2025 21:51 IST

    Delhi Red Fort blast live: দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আহতদের দ্রুত আরোগ্য কামনা মোদীর

    দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আহতদের দ্রুত আরোগ্য কামনা মোদীর

    দিল্লিতে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এক্স (X)-এ পোস্ট করে তিনি লেখেন, “দিল্লিতে আজ সন্ধ্যার বিস্ফোরণে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করছি।”প্রধানমন্ত্রী আরও জানান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন বলে জানিয়েছেন।



  • Nov 10, 2025 21:48 IST

    Delhi Red Fort blast live: প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল কী বললেন?

    দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লাল কেল্লা বিস্ফোরণে এত মানুষের মৃত্যুর ঘটনাকে  "অত্যন্ত দুঃখজনক" বলে অভিহিত করেছেন।তিনি বলেন, "লাল কেল্লার কাছে বিস্ফোরণের খবর অত্যন্ত উদ্বেগজনক। জানা গেছে যে এতে কিছু লোক প্রাণ হারিয়েছেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা"।



  • Nov 10, 2025 21:46 IST

    Delhi Red Fort blast live:ঘটনাস্থলে এনআইএ দল

    দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কর্মকর্তারা।



  • Nov 10, 2025 21:45 IST

    Delhi Red Fort blast live: দিল্লি বিস্ফোরণের পর গুজরাটে সতর্কতা জারি, রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা

    দিল্লি বিস্ফোরণের পর গুজরাটে সতর্কতা জারি, রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুজরাটে হাই অ্যালার্ট জারি করেছে রাজ্য পুলিশ। বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। রাজ্যের সব শহর ও জেলায় চলছে নাকা চেকিং,  পুলিশি টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে, যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।



  • Nov 10, 2025 21:43 IST

    Delhi Red Fort blast live: আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন অমিত শাহ

    আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন অমিত শাহ। দিল্লি বিস্ফোরণে আহতদের যেখানে ভর্তি করা হয়েছে, সেই এলএলজেপি হাসপাতালে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সেখানে আহতদের সঙ্গে দেখা করবেন এবং ঘটনাস্থলও পরিদর্শন করবেন। 



  • Nov 10, 2025 21:39 IST

    Delhi Red Fort blast live: দ্বিতীয় দফার ভোটের আগের দিনই হাই অ্যালার্টে বিহার, দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের পর নিরাপত্তা বাড়ানো হল

    দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যুর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিহারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবারই রাজ্যে দ্বিতীয় দফার ভোট।  রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।



  • Nov 10, 2025 21:37 IST

    Delhi Red Fort blast live: উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া নির্দেশ

    দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। যোগী আদিত্যনাথ প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছেন, রেলস্টেশন, বাস টার্মিনাল, মল ও জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে। পাশাপাশি রাজ্যের সমস্ত জেলায় পুলিশকে বাড়তি টহলদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনও সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।



  • Nov 10, 2025 21:35 IST

    Delhi Red Fort blast live:ঘটনাস্থলে যাচ্ছেন অমিত শাহ

    লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর পরিস্থিতি খতিয়ে দেখতে শীঘ্রই ঘটনাস্থলে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, এনআইএ (NIA), এনএসজি (NSG) এবং এফএসএল (FSL)-এর বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণস্থলের প্রতিটি দিক খুঁটিয়ে পরিদর্শন করছে। অমিত শাহ জানান, বিস্ফোরণস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, “আমরা সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছি। ”স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে ঘটনাস্থল এবং সেই হাসপাতালও পরিদর্শন করবেন, যেখানে আহতদের ভর্তি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।



  • Nov 10, 2025 21:34 IST

    Delhi Red Fort blast live: এখনই কিছু বলা ঠিক নয়, তদন্ত চলছে - পুলিশ

    দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছেন সিআরপিএফের ডিআইজি কিশোর প্রসাদ। তিনি বলেন, "এখনই মন্তব্য করা ঠিক নয়। তদন্ত চলছে"। 



  • Nov 10, 2025 21:32 IST

    Delhi Red Fort blast live: উত্তরপ্রদেশ, মুম্বই এবং উত্তরাখণ্ডে হাইঅ্যালার্ট

    লাল কেল্লার কাছে বিস্ফোরণের পর, উত্তরপ্রদেশ, মুম্বই এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।



  • Nov 10, 2025 21:31 IST

    Delhi Red Fort blast live: সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী

    উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক থাকতে এবং আসরে নামার নির্দেশ দিয়েছেন। দিল্লির ঘটনার পর উত্তরপ্রদেশে সতর্কতা আরও জোরদার করা হয়েছে। 



  • Nov 10, 2025 21:30 IST

    Delhi Red Fort blast live: প্রত্যক্ষদর্শী কী বললেন?

    একজন প্রত্যক্ষদর্শী বলেন, "আমি দাঁড়িয়ে ছিলাম। মোমো খেতে গেছিলাম। হঠাৎ একটা বিকট শব্দ হল। একটা গাড়িতে বিস্ফোরণ হল। অনেক গাড়িতে আগুন ধরে যান। আমরা অনেক মানুষকে উদ্ধার করেছি।"



  • Nov 10, 2025 21:30 IST

    Delhi Red Fort blast live: ভারত-নেপাল সীমান্তেও রেড অ্যালার্ট

    দিল্লি বিস্ফোরণের ঘটনার পর, ভারত-নেপাল সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশনগুলিতে পুলিশ সতর্ক রয়েছে। নিরাপত্তা কর্মীরা সীমান্তের পথগুলিতে কড়া নজর রাখছেন। ৮৪ কিলোমিটার খোলা সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।



  • Nov 10, 2025 21:29 IST

    Delhi Red Fort blast live: অমিত শাহ আইবি ডিরেক্টরের সঙ্গেও কথা বলেছেন

    স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইবি ডিরেক্টরের সঙ্গেও কথা বলেছেন। তিনি সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।



  • Nov 10, 2025 21:28 IST

    Delhi Red Fort blast live: সমগ্র দিল্লিতে সতর্কতা জারি

    দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন যে আজ সন্ধ্যা ৬:৫২ নাগাদ একটি বিস্ফোরণ ঘটে। একটি গাড়ির ভেতরে বিস্ফোরণটি ঘটে। এনআইএ টিম পৌঁছেছে। তদন্ত চলছে। কিছু লোক মারা গেছে। কিছু আহত হয়েছে। তদন্ত চলছে। 



  • Nov 10, 2025 21:27 IST

    Delhi Red Fort blast live: শোকপ্রকাশ মমতার

    দিল্লির বিস্ফোরণে মৃতদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, দিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণের খবর শুনে গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি"।



  • Nov 10, 2025 21:27 IST

    Delhi Red Fort blast live: পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। অমিত শাহ নিজেও দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ঘটনাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।



  • Nov 10, 2025 21:26 IST

    Delhi Red Fort blast live: লাল কেল্লার কাছে বিস্ফোরণে ১০ জন নিহত, পুলিশ ১ সন্দেহভাজনকে আটক করেছে

    লাল কেল্লার কাছে বিস্ফোরণে ১০ জন নিহত, পুলিশ ১ সন্দেহভাজনকে আটক করেছে।দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর শান্তি বজায় রাখার আহ্বান জানাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দলটির পক্ষ থেকে দিল্লির বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন কেউ কোনও গুজবে কান না দেন এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন। পাশাপাশি, কংগ্রেস নেতৃত্ব প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে, শহরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়।



delhi Blast