/indian-express-bangla/media/media_files/2025/11/10/delhi-red-fort-explosion-2025-11-10-20-31-28.jpg)
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল
Delhi Red Fort explosion: ভর সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮। আহত আরও বহু। জারি হাই অ্যালার্ট। বাড়তে পারে মৃতের সংখ্যা। বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার সঙ্গে কথা বলেছেন এবং ঘটনা সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করেছেন।
সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে প্রবল বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের দোকানগুলির ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাজুড়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের জেরে আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে দমকল বিভাগ।
সূত্রের খবর, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে। তার কিছুক্ষণ পরই আশেপাশে থাকা আরও তিনটি গাড়িতেও আগুন ধরে যায়। দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে।
दिल्ली में लाल किले के पास कार में जोरदार धमाका हुआ है, जिसके बाद पूरे इलाके में अफरातफरी मच गई है. यह धमाका लाल किला मेट्रो स्टेशन के गेट नंबर 1 पर हुआ. धमाके के बाद कार में भीषण आग लग गई और उसकी चपेट में तीन और गाड़ियां आ गई.#Delhi#Delhipolice#lalqila#blast#car#abpnewspic.twitter.com/emzVuaS25p
— ABP News (@ABPNews) November 10, 2025
প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পাশে দাঁড়ানো আরও তিনটি গাড়িতে। বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানপাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভেঙে যায় জানলা-দরজা।
দিল্লি দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় অন্তত ১০টি দমকল ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দমকল কর্মীরা আশপাশের এলাকাও খতিয়ে দেখছেন, যেন কোনও দ্বিতীয় বিস্ফোরণের সম্ভাবনা না থাকে। আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি (LNJP) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লি পুলিশের বিশেষ দল এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ভেতরে কোনও বিস্ফোরক পদার্থ ছিল। তবে, পুলিশ এখনও বিস্ফোরণের সঠিক কারণ নিয়ে কিছু জানায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার ডি.সি.পি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
#WATCH | A call was received regarding an explosion in a car near Gate No. 1 of the Red Fort Metro Station, after which three to four vehicles also caught fire and sustained damage. A total of 7 fire tenders have reached the spot. A team from the Delhi Police Special Cell has… pic.twitter.com/F7jbepnb4F
— ANI (@ANI) November 10, 2025
লালকেল্লা সংলগ্ন অঞ্চলটি অত্যন্ত ব্যস্ত হওয়ায়, বিস্ফোরণের পরই ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এনআইএ (NIA) ও এনএসজি (NSG)-এর দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর জোরালো শব্দ শোনা যায় এবং তার কিছুক্ষণের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।
বিস্ফোরণের সময় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণটি ঘটে সন্ধ্যা ৬:৩০ মিনিটে । তিনি বলেন, "আমরা রাস্তার ধারে একটি গাড়িতে বসে ছিলাম যখন বিস্ফোরণটি ঘটে। আমরা তৎক্ষণাৎ গাড়ি থেকে বেরিয়ে আসি, এবং আমাদের পিছনের গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণে মানুষজন টুকরো টুকরো হয়ে যায়।"
আরও পড়ুন- আদানি-আম্বানি নয়, এই ব্যাক্তি দেশের সবচেয়ে দামি গাড়ির নম্বর প্লেটের মালিক, দাম জানলে চমকে যাবেন
youtube ভিডিওতে 1Kভিউ! আয়ের পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে
নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের
প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড়
সপ্তাহের প্রথম দিনেই সস্তা হল সোনার দর, জানেন আজ কলকাতায় কতটা কমল হলুদ ধাতুর দর?
৫ বছরে ৩০,০০০ টাকা বিদ্যুৎ সাশ্রয়! হ্যাভেলসের এই অত্যাধুনিক প্রযুক্তির গিজারে ২৫% দ্রুত গরম হবে জল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us