হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও বিরাট ধাক্কা, দিল্লি দাঙ্গা মামলায় আরও বিপাকে উমর খালিদ, শারজিল ইমাম

দিল্লি দাঙ্গার ঘটনায় অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করে দিয়েছে।

দিল্লি দাঙ্গার ঘটনায় অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করে দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi riots case, Umar Khalid bail, Sharjeel Imam bail, Supreme Court verdict, UAPA law, national security, Delhi violence 2020, bail rejected, Supreme Court India, UAPA Section 43D(5), Delhi riots accused, Northeast Delhi riots

হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও বিরাট ধাক্কা

সোমবার দিল্লি দাঙ্গার ঘটনায় অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের  আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে, ১২টি শর্ত সাপেক্ষে আরও পাঁচ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে উমর এবং শারজিল এক বছরের জন্য এই মামলায় জামিনের আবেদন করতে পারবেন না। 

Advertisment

আরও পড়ুন- West Bengal weather: বরফশীতল বাংলা! কলকাতায় পারদ ১২-এর ঘরে, জেলাগুলিতে হাড়কাঁপুনি, এসপ্তাহেই ঠান্ডা ভাঙবে সর্বকালীন রেকর্ড?

দিল্লি দাঙ্গার ঘটনায় অভিযুক্ত উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তাদের আবেদন খারিজ করে দিয়েছে। ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর এবং অন্যান্য অভিযুক্তদের জামিন খারিজ করে দেয়। পরবর্তীতে অভিযুক্তরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত দাঙ্গার ‘মূল ষড়যন্ত্রকারী’ হিসেবে উমর খালিদ, শারজিল ইমাম এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।  CAA ও NRC-এর বিরুদ্ধে চলা আন্দোলনের সময় ওই এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-দার্জিলিং মেলে এসি কামরায় ডাকাতি! বর্ধমান স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা, নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন

দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয় এবং ৭০০ জনেরও বেশি মানুষ আহত হন। এই ঘটনায় UAPA এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জামিন না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায়, জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত অপরাধের ক্ষেত্রে আইনের অধীনে জামিনের জন্য কঠোর ও পৃথক মানদণ্ড অনুসরণ করা হয়। 

আদালতের মতে, যদি নথি ও প্রমাণের ভিত্তিতে পুলিশের অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে মনে হয়, তাহলে হেফাজতে রাখা অগ্রাধিকার পায়। এই মামলায় আদালত মনে করেছে, উমর খালিদ ও শারজিল ইমাম UAPA-র ধারা 43D(5)-এর আওতায় জামিনের শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সেই কারণেই তাদের জামিন আবেদন খারিজ করা হয়েছে।

আরও পড়ুন- West Bengal weather: বরফশীতল বাংলা! কলকাতায় পারদ ১২-এর ঘরে, জেলাগুলিতে হাড়কাঁপুনি, এসপ্তাহেই ঠান্ডা ভাঙবে সর্বকালীন রেকর্ড?

supreme court Delhi Riots 2020