/indian-express-bangla/media/media_files/2025/11/30/delhi-sangam-vihar-fire-four-killed-two-injured-2025-11-30-09-23-24.jpg)
ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে গেল চারতলা ভবন, মৃত্যু কমপক্ষে চারজনের
Delhi Fire: দিল্লির সঙ্গম বিহারে ভয়াবহ অগ্নিকান্ড। ঝলসে মৃত্যু হল চার জনের। পুলিশ সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার সন্ধ্যায় দিল্লির সঙ্গম বিহার এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনার ঝলসে মৃত্যু হল চারজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে,ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন কয়েকজন মহিলা। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ৬:৩০ নাগাদ।
আরও পড়ুন-জাপান-রাশিয়াকে ছাপিয়ে এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হয়ে উঠল ভারত, ভারতীয় হিসাবে গর্বে বুক ভরে যাবে
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। রাত ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ঠিক কি কারণে আগুন লাগার ঘটনা ঘটল তা জানা যায়নি। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন- বিশ্বজয়ী রিচার বাড়িতে হঠাৎ হাজির শুভেন্দু, উপহারের তালিকা দেখে চমকে গেলেন বঙ্গতনয়া
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন সতেন্দ্র এবং অনিতা। সতেন্দ্র বাড়ির মালিক। অনিতা সতেন্দ্রের বোন বলে জানা গেছে। ঘটনায় নিহত অন্য দুই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, চারতলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে থাকা একটি জুতোর দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দেখে পুরো ভবনটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে।
আরও পড়ুন- পুলিশ-তৃণমূলের যোগসাজশের পর্দা ফাঁস! বিরাট অভিযোগে তোলপাড় বাংলা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us