উত্তাল ঢাকা, কেন আবারও হিংসার আগুনে জ্বলে উঠল বাংলাদেশ?

বৃহস্পতিবার, আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউনের আগে ধোলাইপাড় এলাকায় একটি যাত্রী বোঝাই বাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত তিন দিনে রাজধানী ঢাকার পাশাপাশি অন্যান্য শহরেও ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

বৃহস্পতিবার, আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউনের আগে ধোলাইপাড় এলাকায় একটি যাত্রী বোঝাই বাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত তিন দিনে রাজধানী ঢাকার পাশাপাশি অন্যান্য শহরেও ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

author-image
IE Bangla Web Desk
New Update
Dhaka violence, Bangladesh lockdown, Dholai Par bus fire, Awami League, political unrest, bomb attacks in Dhaka, BGB deployment, International Crimes Tribunal, Sheikh Hasina, Bangladesh political crisis, arson in Bangladesh, Dhaka security, city lockdown, unrest in Dhaka

উত্তাল ঢাকা, কেন আবারও হিংসার আগুনে জ্বলে উঠল বাংলাদেশ?

বৃহস্পতিবার, আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউনের আগে ধোলাইপাড় এলাকায় একটি যাত্রী বোঝাই  বাসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) কমিশনার সাংবাদিক সম্মেলনে শহরের আইন-শৃঙ্খলা “সম্পূর্ণ নিয়ন্ত্রণে” রয়েছে বলে দাবি করেছেন।  

Advertisment

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬:৩০ টা নাগাদ। বাসে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বিভাগের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের আধিকারিক খালিদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর ৬:১৮ মিনিটে পাই।  ৬:৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আশার বিষয়, এ ঘটনার ফলে কেউ আহত হয়নি।

গত তিন দিনে রাজধানী ঢাকার পাশাপাশি অন্যান্য শহরেও ধারাবাহিক বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। সোমবার সকালে গ্রামীণ ব্যাংকের সদর দফতরের কাছে প্রথম বোমা বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার রাতেও একটি  স্কুলে পেট্রোল বোমা দিয়ে হামলার ঘটনা ঘটে।

Advertisment

ঢাকা পুলিশ জানিয়েছে, এসব হামলার উদ্দেশ্য ছিল বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত “লকডাউন”-এর আগে জনসাধারণকে আতঙ্কিত করা। তাছাড়া, মঙ্গলবারের প্রেস কনফারেন্সে DMP কমিশনার শেখ মহম্মদ সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীর আইন-শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং ১৩ নভেম্বর নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এদিকে ঢাকা লকডাউনকে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ এবং বিজিবি মোতায়েন হয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ ঢাকায় লকডাউন আহ্বান করার কারণে শহরের প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তাঁর শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী   অপরাধ মামলার রায় ঘোষণা করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী, গত বছরের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তাঁর বিরুদ্ধে হত্যা এবং ষড়যন্ত্রসহ বহু অভিযোগ এনেছে ইউনূস সরকার।

আরও পড়ুন- দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের তদন্তে চাঞ্চল্যকর তথ্য, চার শহরে ধারাবাহিক বিস্ফোরণের ছক? চোখ কপালে তদন্তকারীদের

দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের রহস্য উন্মোচন, জঙ্গি হানা মানল সরকার, বিস্ফোরণে ছিন্নভিন্ন 'মাস্টারমাইন্ড'

SBI, HDFC, ICICI থেকে BOB, সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটে বিরাট বদল আনল RBI, কেন দ্রুত এই পরিবর্তন?  

'১৪-এ ফলাফল, ১৮-তে শপথ'! বিহার ভোটের ফলাফলের আগেই বোমা ফাটালেন তেজস্বী 

Bangladesh Dhaka