Dhulian fair accident: দোলনার চাকার ফাঁদে চুল, নিমেষে নিভে গেল কিশোরীর প্রাণ

মুর্শিদাবাদের ধুলিয়ানের লালপুরে মেলায় চলন্ত দোলনায় চুল আটকে মর্মান্তিক মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রী আসনির খাতুনের। মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন, শুরু হয়েছে পুলিশি তদন্ত।

মুর্শিদাবাদের ধুলিয়ানের লালপুরে মেলায় চলন্ত দোলনায় চুল আটকে মর্মান্তিক মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রী আসনির খাতুনের। মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন, শুরু হয়েছে পুলিশি তদন্ত।

author-image
Gopal Thakur
New Update
Dhulian fair accident,  Swing ride accident  ,Minor girl death,  Murshidabad news , Samserganj police  ,Fair safety negligence  ,Amusement ride accident  ,West Bengal local news  ,Child death in fair,  India accident news,ধুলিয়ান মেলা দুর্ঘটনা  ,দোলনায় দুর্ঘটনা  ,নাবালিকার মৃত্যু  ,মুর্শিদাবাদ খবর  ,সামসেরগঞ্জ থানা  ,মেলার নিরাপত্তা  ,দোলনা খেলার দুর্ঘটনা,  শিশু মৃত্যুর খবর,  স্থানীয় সংবাদ,  হৃদয়বিদারক ঘটনা

Dhulian fair accident: হাসপাতালে নিয়ে গেলে কিশোরীকে মৃত ঘোষণা।

মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান পুর এলাকার লালপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। আনন্দের মেলায় ঘুরতে গিয়ে চলন্ত দোলনায় চুল আটকে দুর্ঘটনাবশত মৃত্যু হয়েছে ওই নাবালিকার। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

নিহত ছাত্রীর নাম আসনির খাতুন (১২)। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সে বন্ধুদের সঙ্গে লালপুরের মেলায় ঘুরতে গিয়েছিল। মেলার ভিতরে থাকা একটি দোলনায় চড়ার সময় হঠাৎই দোলনার চাকার সঙ্গে তার চুল জড়িয়ে যায়। দোলনার তীব্র গতিতে গুরুতরভাবে আহত হয়ে নিচে ছিটকে পড়ে ওই ছাত্রী।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ভোটার তালিকায় বড় ধাক্কা, মৃত, নিখোঁজ ও স্থানান্তরিত ৫৮ লক্ষের বেশি ভোটার

 ঘটনার পর মেলার ভিড়ে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত অবস্থায় আসনিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-Kolkata Metro: যাত্রী স্বার্থে আরও এক অনন্য উদ্যোগ কলকাতা মেট্রোর, দুরন্ত তৎপরতা দারুণ চর্চায়

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দোলনার নিরাপত্তাজনিত ত্রুটি এবং পর্যাপ্ত তদারকির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে।ঘটনায় প্রশাসনের তরফ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। 

আরও পড়ুন-minor girl stops marriage: রাত পোহালেই বিয়ে, ভোর হতেই থানায় হাজির নাবালিকা, বদলে গেল জীবন

এদিকে মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আকস্মিক এই দুর্ঘটনায় আসনিরের পরিবারে নেমে এসেছে গভীর শোক। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা ঘটনাটিকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।

accident Murshidabad Bengali News Bangla News Bengali News Today Death fair