/indian-express-bangla/media/media_files/2026/01/29/death-2026-01-29-15-47-31.jpg)
SIR panic: শোকে ভেঙে পড়েছেন মহিলার পরিবারের সদস্য়রা।
ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর (SIR) নোটিশকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় আতঙ্কের মিছিল যেন থামছেই না। এবার ধুলিয়ান পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের উত্তর মোমিন পাড়ায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা ও শোকের আবহ তৈরি হয়েছে। মৃতার নাম নুরেমা বিবি (৫৫)। পরিবারের অভিযোগ, প্রশাসনিক নোটিশের কারণে সৃষ্ট মানসিক চাপই কেড়ে নিয়েছে তাঁর প্রাণ।
আতঙ্কে কাটছিল বিনিদ্র রাত
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে নুরেমা বিবির পরিবারের এক সদস্যের নামে এসআইআর সংক্রান্ত একটি নোটিশ আসে। সেই নোটিশ হাতে পাওয়ার পর থেকেই চরম আতঙ্কে ভুগছিলেন নুরেমা বিবি। তাঁর স্বামী পারুল শেখের দাবি, "নোটিশটা পরিবারের অন্য একজনের নামে এসেছিল ঠিকই, কিন্তু ওটা পাওয়ার পর থেকেই আমার স্ত্রী ভীষণ ভয়ে ছিল। সারারাত দুশ্চিন্তায় ঘুমোতে পারেনি। সেই টেনশন থেকেই বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ ওর মৃত্যু হয়।"
আরও পড়ুন- মমতার দিল্লি যাওয়ার ঘোষণার মাঝেই রাজ্যে আসছেন শাহ, ভোটে লড়াইয়ের 'নীলনকশা' প্রস্তুত বিজেপির?
নুরেমা বিবির সাত সন্তান, চার মেয়ে ও তিন ছেলে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা। বৃহস্পতিবার সকালে এই খবর চাউর হতেই উত্তর মোমিন পাড়া এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। পাড়ার মানুষজনের চোখেমুখে যেমন শোক, তেমনই প্রশাসনের প্রতি ক্ষোভও ধরা পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন বা নথিপত্র যাচাইয়ের এই প্রক্রিয়াটি সাধারণ মানুষের কাছে এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন-কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, চরম আতঙ্কে হুলস্থূল
প্রশ্নের মুখে প্রশাসনিক প্রক্রিয়া
মুর্শিদাবাদ জেলায় এসআইআর আতঙ্ককে কেন্দ্র করে মৃত্যুর এটিই প্রথম ঘটনা নয়। এর আগেও নথিপত্র নিয়ে দুশ্চিন্তার জেরে একাধিক মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি একটি প্রক্রিয়া কেন সাধারণ মানুষের মধ্যে এমন ত্রাসের সঞ্চার করছে? বারবার এই ধরনের ঘটনা ঘটলেও কেন প্রশাসনের পক্ষ থেকে সঠিক প্রচার বা অভয় দেওয়া হচ্ছে না, তা নিয়ে সরব হয়েছেন ধুলিয়ানের বাসিন্দারা।
আরও পড়ুন-'রাজ্যে নো গভর্নমেন্ট পরিস্থিতি' আনন্দপুরে অগ্নিকান্ডের ঘটনাকে 'ম্যান মেড' বলে কটাক্ষ শুভেন্দুর


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us