/indian-express-bangla/media/media_files/2025/06/22/sukanta-majumdar-sex-worker-remark-2025-06-22-11-49-23.jpg)
Sukanta Majumdar: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
ডায়মন্ড হারবারে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে 'গো ব্যাক' স্লোগান, ওঠে দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান। এই বিষয়টিকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে তুমুল উত্তেজনা ছাড়ায় ডায়মন্ড হারবারের সরিষা এলাকায়। যদিও সুকান্ত মজুমদারের দাবি গোটাটাই তৃণমূলের সাজানো নাটক। এমনকী গেরুয়া উত্তরীয় পরা ও কপালে তিলক কাটা যুবক আসলে তৃণমূলের কর্মী বলে পাল্টা দাবি সুকান্তর।
বৃহস্পতিবার দুপুরে ডায়মন্ড হারবারে সরিষায় সুকান্ত মজুমদার গিয়েছিলেন আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে। সেখানেই কয়েকজন তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। গেরুয়া উত্তরীয় পড়ে ও কপালে গেরুয়া তিলক কেটে কয়েকজন যুবক সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকে। কয়েকজন দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগানও দিতে থাকে।
এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে ধরে এই বিক্ষোভ বলে দাবি করেছে তৃণমূল। তবে সুকান্ত মজুমদার এক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাকে ঘিরে ধরে যে বা যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা তৃণমূলের বলে দাবি সুকান্তর। বিক্ষোভকারী এক যুবকের ছবি তৃণমূলের কার্যালয় রয়েছে বলে দাবি করেছেন তিনি। তার বক্তব্যের সমর্থনে একটি ছবিও এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন সুকান্ত মজুমদার।
ডায়মন্ড হারবারের ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, "গেরুয়া বসন পরলেই কেউ বিজেপি হয়ে যায় না। রাবণও মা সীতাকে হরণ করার জন্য গেরুয়া বসন পড়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্বল চিত্রনাট্য। নাটক পরিবেশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই পর্দাফাঁস হয়ে গেল। ছেলেটি মিডিয়ার সামনে বলেছে সে বিজেপি করে। অথচ তৃণমূল অফিসে তার ছবি জ্বলজ্বল করছে। পুরো বিষয়টা তৃণমূলের সাজানো।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us