/indian-express-bangla/media/media_files/2025/05/28/M01UkQSnmpbvHzd8DrT6.jpg)
Digha Christmas New Year celebration: বছর শেষে দিঘায় ফাটাফাটি আয়োজন।
বড়দিন ও বর্ষবরণকে কেন্দ্র করে সৈকতনগরী দীঘায় এবার বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছরের আগমনে নতুন রূপে সেজে উঠছে সৈকত সুন্দরী দিঘা। টানা উইকেন্ড থাকায় এবার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নামবে বলেই আশাবাদী হোটেল মালিকরা।
ইতিমধ্যেই দিঘার বিভিন্ন হোটেলে প্রায় ৫০ শতাংশ বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। হোটেল মালিকদের মতে, ২৫ ডিসেম্বরের আগেই বাকি খালি ঘরগুলিও পূর্ণ হয়ে যাবে। বিশেষ করে নিউ দিঘায় পর্যটক টানতে একাধিক হোটেল বিশেষ প্যাকেজ অফার চালু করেছে।
আরও পড়ুন- SIR: ভোটার তালিকা সংশোধনে বড় ধাক্কা? শুনানিতে ডাক পড়ছে কাদের জানেন?
বিচ ফেস্টিভ্যাল
এদিকে আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর এবং ৩০ এবং ৩১ শে ডিসেম্বর দিঘায় 'বিচ ফেস্টিভ্যাল' ও বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পর্যটকরা দারুন ভাবে সেই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশাবাদী প্রশাসন সহ ব্যবসায়ীরা। ডিসেম্বরের ছুটি কাটাতে দিঘায় পর্যটকদের কানায় কানায় ভিড়। এই পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থা যাতে সচল থাকে সে ব্যাপারে জোরদার তৎপরতা নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বিশেষ করে দিঘার রাস্তায় অটো ও টোটোর দাপট নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পুলিশ প্রশাসন।
প্যাকেজে কম খরচে থাকা-খাওয়া
হোটেলমালিকদের সূত্রে জানা গিয়েছে, এই প্যাকেজগুলিতে কাপল ও পরিবারের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা নির্দিষ্ট অঙ্কে করা হচ্ছে, যা সাধারণ মাথাপিছু ভাড়ার তুলনায় অনেকটাই কম। ফলে মধ্যবিত্ত পর্যটকদের কাছে এই প্যাকেজগুলি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
আরও পড়ুন-Sundarbans: পরিবেশ বনাম প্রভাবশালী! সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগে সরব বিরোধীরা
হোটেল মালিকদের দাবি, গত বছর বর্ষশেষে যে ভিড় দেখা গিয়েছিল, এবছর তার থেকেও বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে দিঘায় নতুন সংযোজন জগন্নাথ মন্দির, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
অগ্রিম বুকিংয়ের পরামর্শ
পর্যটকদের উদ্দেশ্যে হোটেল মালিকদের বিশেষ অনুরোধ, আগাম হোটেল বুকিং করে রাখার। কারণ, শেষ মুহূর্তে দিঘায় এসে হোটেল না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে ছুটির আনন্দ মাটি হতে পারে, এমনকি পছন্দসই ও সাধ্যের মধ্যে হোটেল না পেলে অতিরিক্ত খরচও গুনতে হতে পারে।
আরও পড়ুন-Kolkata Metro: বড়দিনে ঘোরাঘুরির প্ল্যান? মেট্রোর স্পেশাল সার্ভিস, জানুন কোন লাইনে কতক্ষণ চলবে ট্রেন
কালোবাজারি রুখতে কড়া প্রশাসন
হোটেলের অতিরিক্ত ভাড়া আদায় বা কালোবাজারি রুখতে জেলা প্রশাসন ও হোটেলিয়ারস অ্যাসোসিয়েশন যৌথভাবে কড়া পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই হোটেলের নির্ধারিত ভাড়া সংক্রান্ত একটি লিফলেট প্রকাশ করা হয়েছে।
হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, নির্ধারিত ভাড়ার বেশি টাকা নেওয়ার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নতুন বছরের আগে সাজ সাজ রব দিঘায়। হোটেল বুকিং নিয়ে পর্যটকদের উন্মাদনা তুঙ্গে, আর সৈকত শহর প্রস্তুত বড়দিন ও বর্ষবরণের ভিড় সামলাতে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us