Digha: দিঘা যাচ্ছেন? অনেক নিয়মই বদলে যাচ্ছে, এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন!

Digha police guidelines: বড়দিন ও বর্ষবরণের সময় দিঘায় পর্যটকদের ভিড় সামলাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। ২৪–২৫ এবং ৩০–৩১ ডিসেম্বর টোটো চলাচল নিষিদ্ধ, সাতটি পার্কিং জোনে যানবাহন রাখার নির্দেশনা জারি হয়েছে।

Digha police guidelines: বড়দিন ও বর্ষবরণের সময় দিঘায় পর্যটকদের ভিড় সামলাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। ২৪–২৫ এবং ৩০–৩১ ডিসেম্বর টোটো চলাচল নিষিদ্ধ, সাতটি পার্কিং জোনে যানবাহন রাখার নির্দেশনা জারি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Digha Christmas 2025,  Digha New Year 2026,  Digha traffic restrictions  ,Digha police guidelines  ,Digha tourist safety  ,Digha parking zones  ,Digha TOTOs banned  ,Digha festival crowd management,  Digha Jagannath Dham visit,  West Bengal tourism news,  East Medinipur police update  ,Digha holiday traffic plan  ,Digha tourist information,দিঘা বড়দিন,  দিঘা বর্ষবরণ  ,দিঘা ট্রাফিক ব্যবস্থা  ,দিঘা পুলিশ নিষেধাজ্ঞা,  দিঘা পর্যটক নিরাপত্তা,  দিঘা পার্কিং জোন  ,দিঘায় টোটো নিষিদ্ধ,  দিঘা উৎসব ভিড়  ,জগন্নাথ ধাম দর্শন দিঘা,  পূর্ব মেদিনীপুর পুলিশ,  দিঘা ছুটির পরিকল্পনা  ,পশ্চিমবঙ্গ পর্যটন খবর

Digha: দিঘার সমুদ্র পাড়।

রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিঘায় সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকলেও বড়দিন ও বর্ষবরণের সময় সেই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। উৎসবের মরসুমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট এড়াতে একগুচ্ছ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

Advertisment

তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তগুলির কথা জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ও অতিরিক্ত পুলিশ সুপার (কাঁথি) অতীশ বিশ্বাস।

আরও পড়ুন- Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের

সংবাদমাধ্যমকে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, বড়দিন ও বর্ষবরণের সময় দিঘায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। সেই কারণে আগত পর্যটকদের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নির্দেশিকা কার্যকর করতে সংশ্লিষ্ট সমস্ত পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন-Kolkata protest: বাংলাদেশে হিন্দু যুবক খুনে কলকাতায় ক্ষোভের বিস্ফোরণ! হিন্দুত্ববাদী সংগঠনের মিছিল ঘিরে রণক্ষেত্র বেকবাগান

অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, যানজট মুক্ত রাখতে ২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩০ ও ৩১ ডিসেম্বর দিঘার প্রবেশদ্বার থেকে কোনোভাবেই টোটো চলাচল করতে দেওয়া হবে না। পাশাপাশি পর্যটকবাহী ও রুটের সমস্ত বাস বাইপাস দিয়ে চলাচল করবে। পর্যটকদের সুবিধার্থে দিঘায় মোট সাতটি পার্কিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যেখানে পর্যটকেরা তাঁদের ব্যক্তিগত যানবাহন পার্ক করতে পারবেন।

আরও পড়ুন-Digha: বিচ ফেস্টিভ্যালের ঢাকে কাঠি, দিঘা হাউসফুল! জমাটি উৎসবে রঙিন সমুদ্র নগরী

এছাড়াও উৎসবের দিনগুলিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে দিকেও জেলা পুলিশের বিশেষ নজর থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে, এতদিন দিঘার ঝাউবন ও সমুদ্রের ঢেউয়ের মাঝেই পর্যটকেরা সময় কাটালেও সম্প্রতি যুক্ত হয়েছে নতুন আকর্ষণ জগন্নাথ ধাম। ফলে পিকনিকের পাশাপাশি জগন্নাথ দর্শনের উদ্দেশ্যেও আগামী দিনে সৈকত শহর দিঘায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Digha Digha Tourism Tourist Christmas Celebration Christmas 2025