দীঘার মুকুটে জুড়ল নয়া পালক, ভ্রমণ প্রিয় বাঙালি হিসাবে এই খবরে গর্ব হবে আপনারও

দীঘা এখন এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে সম্পূর্ণ বদলে গিয়েছে দীঘার অর্থনৈতিক পরিকাঠামো। চলতি বছরের এপ্রিলের শেষে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘার অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে।

দীঘা এখন এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে সম্পূর্ণ বদলে গিয়েছে দীঘার অর্থনৈতিক পরিকাঠামো। চলতি বছরের এপ্রিলের শেষে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘার অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Digha Jagannath Temple, Digha tourism, Digha economy growth, religious tourism West Bengal, Jagannath Dham Digha, Digha business boost, 100 crore turnover Digha, 90 lakh visitors Digha, West Bengal tourism rise, Jagannath Dham Cultural Center Trust

দীঘার মুকুটে জুড়ল নয়া পালক, ভ্রমণ প্রিয় বাঙালি হিসাবে এই খবরে গর্ব হবে আপনারও

দীঘা এখন এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে সম্পূর্ণ বদলে গিয়েছে দীঘার অর্থনৈতিক পরিকাঠামো। অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার। নয়া মাইলফলক অর্জন করল সমুদ্র তীরবর্তী বাঙ্গালির ফার্স্ট চয়েস ডেস্টিনেশন। 

Advertisment

SIR চলাকালীন সামনে এল ভয়ঙ্কর তথ্য, বাদ যেতে পারে ৩৫ লক্ষ নাম, বিস্ফোরক তথ্যে তুমুল চাঞ্চল্য

চলতি বছরের এপ্রিলের শেষে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘার অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে। মাত্র সাড়ে ছয় মাসে শহরের ব্যবসায়িক লেনদেন ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে।  যেখানে আগের বছরে লেনদেনের পরিমাণ ছিল ৫০-৬০ কোটি টাকা।রাজ্যের স্বরাষ্ট্র ও পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানান, “মন্দির উদ্বোধনের পর দীঘার মোট ব্যবসা ১০০ কোটি ছুঁয়ে ফেলেছে।”পর্যটন দফতরের অনুমান, এই গতি বজায় থাকলে ২০২৬ সালের মার্চের মধ্যেই আয় ১৫০ কোটি টাকার সীমা অতিক্রম করতে পারে। 

Advertisment

বিরাট বিপাকে কংগ্রেস, রাহুল সোনিয়ার বিরুদ্ধেই দায়ের FIR

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ এপ্রিল উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দির। যা ইতিমধ্যেই শহরের আর্থিক মানচিত্রকে আমূল বদলে দিয়েছে। মন্দির কর্তৃপক্ষের তথ্য  অনুযায়ী, উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ লাখ ভক্ত মন্দির পরিদর্শন করেছেন। কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, “উদ্বোধনের পর থেকে ভক্তদের উন্মাদনা এক মুহূর্তের জন্য ভাটা পড়েনি। বিশেষ দিনে তা আরও বেড়েছে। মাত্র ছয় মাসে ৯০ লাখ দর্শনার্থী  দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করেন।”উদ্বোধনের পর মন্দির পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে ‘জগন্নাথ ধাম কালচারাল সেন্টার ট্রাস্ট’-এর হাতে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে ‘জগন্নাথ ধাম পুলিশ আউটপোস্ট’।

পুলিশ-তৃণমূলের যোগসাজশের পর্দা ফাঁস! বিরাট অভিযোগে তোলপাড় বাংলা

এক সময়ের সমুদ্রবিলাস কেন্দ্র এখন ধর্মীয় পর্যটনের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। ফলে এলাকার বাসিন্দাদের সামনে খুলে গিয়েছে নতুন সম্ভাবনার অপার দিগন্ত। স্থানীয় ব্যবসায়ীদের মতে, এই মন্দির দীঘার কাছে আশীর্বাদস্বরূপ।

Digha Digha Jagannath Temple