Suvendu Adhikari: পুলিশের মঞ্চে ‘মমতা চাই’ ধ্বনি! শুভেন্দুর বিস্ফোরক ভিডিও প্রকাশে তোলপাড় রাজ্য

West Bengal News: দিঘায় পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার আহ্বান ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। শুভেন্দু অধিকারী পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন।

West Bengal News: দিঘায় পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার আহ্বান ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। শুভেন্দু অধিকারী পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Digha police controversy,  Mamata Banerjee support,  Suvendu Adhikari press conference  ,Bengal Police neutrality  ,Political remarks by police officers  ,West Bengal politics  ,Police Welfare Association event  ,Viral video controversy  ,Election Commission alert  ,Bengal political news,দীঘা পুলিশ বিতর্ক,  মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন,  শুভেন্দু অধিকারী সংবাদ সম্মেলন,  পুলিশ নিরপেক্ষতা প্রশ্ন  ,পুলিশ আধিকারিকের রাজনৈতিক মন্তব্য,  পশ্চিমবঙ্গ রাজনীতি  ,পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন  ,ভাইরাল ভিডিও  ,নির্বাচন কমিশন সতর্কবার্তা,  বাংলা রাজনৈতিক খবর

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সম্প্রতি দিঘায় পুলিশের একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন একাধিক পুলিশ আধিকারিক, এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ওই বক্তব্যের ভিডিও প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অভিযোগ করেন, রাজ্যের পুলিশ প্রশাসন “নিরপেক্ষতার পথ থেকে সরে গিয়েছে”।

Advertisment

সম্প্রতি দিঘায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান হয়। সেখানে মঞ্চ থেকে কয়েকজন পুলিশ আধিকারিক প্রকাশ্যে জানান, তাঁরা আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এদিন সেই ভিডিও সামনে এনে শুভেন্দু অধিকারী দাবি করেন, “পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের এভাবে প্রকাশ্য রাজনৈতিক মন্তব্য করা নজিরবিহীন। এতে পুলিশের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।”

আরও পড়ুন- West Bengal news live updates: SIR-এর প্রতিবাদে ফের পথে তৃণমূল সুপ্রিমো, ঠাকুরনগরে আজ মিছিল-জনসভা

Advertisment

বিরোধী দলনেতা সরাসরি অভিযোগ করেন, “দলদাস পুলিশদের ভোটের কাজে রাখা যাবে না। পুলিশ আধিকারিকরা প্রকাশ্যে বলছেন তাঁরা মমতাকে আবার ক্ষমতায় দেখতে চান— এটা কি ভোটের আগে প্রচার নয়? পুলিশের নিরপেক্ষতা সমুদ্রে বিসর্জন দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। দেশের কোথাও এমন ঘটনা ঘটে না।”

তিনি আরও বলেন, “ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্যদের সরিয়ে নতুন নির্বাচন করতে হবে। ভোট একটি গোপন মত, কিন্তু সরকারি প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক সমর্থন ঘোষণা কীভাবে করা হয়?”

আরও পড়ুন-Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে বড় আপগ্রেড! বাঘেদের জন্য বাড়ছে ‘জঙ্গল’

শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছেও দাবি জানান, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনও সদস্যকে নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর থেকে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও ধরনের ভোটের কাজে না রাখার নির্দেশ দিতে হবে। তাঁর কথায়, “তিন মাস আগেই নির্বাচন কমিশনকে জানালাম। এবার সিদ্ধান্ত নেওয়া তাদের ফুল বেঞ্চের দায়িত্ব।” দিঘায় পুলিশের এই অনুষ্ঠানের ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।

আরও পড়ুন-Mahakal Temple: মমতার ঘোষণা বাস্তবায়ন, মহাকাল মন্দির তৈরিতে জমি বরাদ্দ রাজ্য মন্ত্রিসভার

tmc bjp Mamata Banerjee Suvendu Adhikari Bengal Police Bengali News Today news in west bengal news of west bengal