/indian-express-bangla/media/media_files/2025/02/25/dCZw4taNkMNlSXYMzcJi.jpg)
Kolkata Metro: প্রতীকী ছবি।
Kolkata Metro: দেশ জুড়ে ডিজিট্যাল পেমেন্ট পরিষেবায় কার্যত বিপ্লব এসেছে বিগত কয়েক বছরে। সেই জোয়ারে গা ভাসাতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো। যাত্রীদের আরও বেশি আরামদায়ক ও ঝঞ্ঝাটমুক্ত ভ্রমণ পরিষেবায় উৎসাহিত করতে মেট্রোর এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে সব মহলেই।
কলকাতার একদম পাশেই স্বর্গ! সৌন্দর্য্য ঝড় তুলছে ফেসবুকে, সপ্তাহান্তে বেড়ানোর 'সেরার সেরা' ঠিকানা
যাত্রীদের আরও বেশি ডিজিটাল টিকিটিং ব্যবহারে উৎসাহিত করতে এবং মেট্রো রেলের বিভিন্ন অনলাইন ও স্মার্ট পেমেন্ট পদ্ধতিকে আরও বেশি জনপ্রিয় করতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে। মেট্রোর ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ ও ইয়েলো সব লাইনেই সোমবার বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়।
এই বিশেষ ক্যাম্পে যাত্রীদের উন্নত ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। কীভাবে অ্যাপটি গুগল প্লে স্টোর (Android) এবং অ্যাপ স্টোর (iOS) থেকে ডাউনলোড করতে হয়, সেসব প্রক্রিয়া মেট্রো কর্মীরা যাত্রীদের দেখান। পাশাপাশি অ্যাপ ব্যবহার করে কীভাবে টোকেন কেনা, স্মার্ট কার্ড রিচার্জ বা নতুন কার্ড কেনা যায়, সে সম্পর্কেও যাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়াও যাত্রীদের এএসসিআরএম মেশিন ব্যবহার করে ইউপিআই ভিত্তিক টিকিটিং সিস্টেমের মাধ্যমে টোকেন কেনা ও স্মার্ট কার্ড রিচার্জ করার পদ্ধতি দেখানো হয়। যাত্রীরা নতুন এই ডিজিটাল পরিষেবাগুলিতে যথেষ্ট আগ্রহ দেখান। তাঁদের দাবি, ডিজিটাল টিকিটিং ব্যবস্থার ফলে আর বুকিং কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না, ফলে সময় বাঁচছে এবং যাত্রা আরও আরামদায়ক হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে এই ধরনের শিবির আরও আয়োজন করা হবে, যাতে মেট্রো পরিষেবা আরও দ্রুত, সহজ ও আধুনিক হয়ে ওঠে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us