'পাকিস্তানের মত বাংলাদেশি প্লেয়ারদেরও IPL-এ ব্যান করা উচিত', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

সিনিয়র বিজেপি নেতা তথা রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রবিবার বলেছেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল (IPL) খেলতে দেওয়া উচিত নয়।

সিনিয়র বিজেপি নেতা তথা রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রবিবার বলেছেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল (IPL) খেলতে দেওয়া উচিত নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh

বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল খেলতে দেওয়া উচিত নয় বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। 

Advertisment

সিনিয়র বিজেপি নেতা তথা রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রবিবার বলেছেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল (IPL) খেলতে দেওয়া উচিত নয়। পাকিস্তানি ক্রিকেটারদের দীর্ঘদিন ধরে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন।  

সম্প্রতি বিতর্কের জেরে কলকাতা নাইট রাইডার্স (KKR)-কে ২০২৬ সালের আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার সিদ্ধান্তের জন্য জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)-র নির্দেশকে স্বাগত জানিয়েছেন তিনি। 

ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু BLO-র! শুনানির নোটিশ পেয়ে মানসিক চাপে রিষড়ায় প্রবীণের মৃত্যতে তোলপাড়

পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “বাংলাদেশে যা ঘটছে তা গভীরভাবে উদ্বেগজনক। সেখানে হিন্দু সম্প্রদায়ের ওপর যে অত্যাচারের খবর আসে, তা পশ্চিমবঙ্গবাসীর জন্য কষ্টের। ভারতের সরকার দায়িত্ব পালন করলেও, এমন অমানবিক ঘটনার ফল অবশ্যই বাংলাদেশকে ভুগতে হবে। আমরা আশা করি শীঘ্রই বাংলাদেশে নির্বাচন হবে, যাতে আইন-শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত হয়, মানুষের জীবন রক্ষা হয় এবং সীমান্তে উত্তেজনা কমে।”

দার্জিলিং মেলে ডাকাতি! মহিলা যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ, বর্ধমান স্টেশনে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা

তিনি আরও বলেন, “যেমন পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল খেলতে দেওয়া হয় না, তেমনি বাংলাদেশি ক্রিকেটারদেরও অনুমতি দেওয়া উচিত নয়। কলকাতা থেকে এ ধরনের দাবি উঠেছে এবং এখন তা গ্রহণ করা হয়েছে।”

উল্লেখ্য, KKR ২০২৬ সালের আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকায় কিনেছিল, তবে BCCI-এর নির্দেশের পর তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট শুরুর আগে বিকল্প খেলোয়াড় নামকরণের অনুমতি দেওয়া হবে। মুস্তাফিজুরের এই রিলিজ নিয়ে কংগ্রেসের কিছু রাজনীতিবিদ সমালোচনা করেছেন।PTI-র প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যে ক্রিকেট ও রাজনীতির সংযোগকে নতুন মাত্রা দিয়েছে।

বুক কাঁপানো রুদ্ধশ্বাস অভিযান আমেরিকার, চমকে উঠল বিশ্ব, ট্রাম্পের এই কর্মকাণ্ডকে সমর্থন জানালো মোদী সরকার?

dilip ghosh