Dilip Ghosh: দিলীপ ঘোষ BJP-তে সক্রিয় হতেই থানায় ছুটলেন স্ত্রী রিঙ্কু, কারণ জানেন?

Dilip Ghosh-Rinku Majumdar: BJP নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার এবার বিধাননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Dilip Ghosh-Rinku Majumdar: BJP নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার এবার বিধাননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh,  Rinku Majumdar  ,cybercrime complaint  ,social media defamation,  West Bengal politics,  BJP Bengal,দিলীপ ঘোষ  ,রিঙ্কু মজুমদার  ,সাইবার ক্রাইম অভিযোগ  ,সোশ্যাল মিডিয়া অপপ্রচার,  পশ্চিমবঙ্গ রাজনীতি  ,বিজেপি পশ্চিমবঙ্গ

Dilip Ghosh: দিলীপ ঘোষের স্ত্রী থানায় অভিযোগ জানালেন।

টানা কয়েক মাস পর রাজ্য BJP-তে ফের একবার সক্রিয় হতে শুরু করেছেন দিলীপ ঘোষ। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলের অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের বঙ্গ সফরে দিলীপ ঘোষের সক্রিয় ভূমিকা রাজনৈতিক ও জনমাধ্যমে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। ঠিক এই আবহে এবার তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়ে এলেন। 

Advertisment

রিঙ্কু মজুমদারের অভিযোগ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং তাঁর স্বামীর নামে মিথ্যা ও মানহানিকর মন্তব্য ক্রমাগত প্রকাশ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় খোলা অ্যাকাউন্ট থেকে তাদের বিরুদ্ধে নানা ধরনের কুরুচিকর তথ্য প্রচার করা হচ্ছে। এই ধরনের পোস্টের মাধ্যমে তাদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।

আরও পড়ুন- Offbeat Sea Beach: ওড়িশার লুকনো স্বর্গ অপরূপ এই সাগরপাড়! পুরী গেলে এপ্রান্তে ঢুঁ মারতে ভুলবেন না

বিধান নগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। রিঙ্কু মজুমদার আশা প্রকাশ করেছেন যে, পুলিশ এ বিষয়ে দ্রুত এবং উপযুক্ত পদক্ষেপ নেবে। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা অভিযোগ এবং অপপ্রচার করা হচ্ছে, তা যেন দ্রুত বন্ধ হয়। আইন এবং সাইবার নিরাপত্তা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury Statement: "রাহুলের খাতা দেখে হুবহু উত্তর টুকে দিলেন অভিষেক", নজিরবিহীন কটাক্ষ অধীরের

এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, “কারও সঙ্গে অন্যায় হলে অভিযোগ জানানো প্রত্যেক নাগরিকের অধিকার। রিঙ্কু এই অধিকার ব্যবহার করেছেন এবং আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। এটি আমাদের পরিবার ও রাজনৈতিক অবস্থান উভয়েরই সুরক্ষায় গুরুত্বপূর্ণ।’’

আরও পড়ুন-West Bengal weather update: নতুন বছরের শুরুতেই শীতের ভোলবদল! বঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে ফিরবে কাঁপুনি?

এদিকে, রাজনৈতিক মহল মনে করছে, এই ধরনের সাইবার অপপ্রচার এখন রাজ্যের রাজনীতি ও নির্বাচনী মঞ্চে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। বিশেষ করে রাজ্য বিধানসভা ভোটের আগে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বৃদ্ধি পাচ্ছে।

bjp cyber crime dilip ghosh Bengali News Today