/indian-express-bangla/media/media_files/2025/07/09/dilip-ghosh-delhi-visit-bjp-rumours-2026-polls-2025-07-09-11-52-07.jpg)
Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।
West Bengal politics: গত কয়েক মাস ধরে রাজ্য BJP-তে বেশ খানিকটা কোনঠাসা অবস্থায় ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিশেষ করে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারদের সঙ্গে তাঁর সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে। সস্ত্রীক দিঘার মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপর থেকেই তাঁর সঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের দূরত্ব বাড়তে থাকে। তারপর থেকে টানা কয়েকমাস রাজ্য বিজেপির নানা গুরুত্বপূর্ণ বিজেপি বৈঠকে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
তবে সম্প্রতি রাজ্যে সফর করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে আলাদা বৈঠকের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিজেপি সূত্রে জানা যায়, অমিত শাহের সঙ্গে আলোচনার পর দিলীপ ঘোষ ফের দলের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হতে সম্মত হয়েছেন।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ফের উত্তপ্ত সন্দেশখালি! পুলিশের গাড়িতে বেপরোয়া হামলা, আহত ৩
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, দিলীপ ঘোষকে সঙ্গে নিয়েই এবারের নির্বাচনে বিজেপি লড়াই করবে। সল্টলেকের দফতরে তাঁর জন্য আলাদা ঘর বরাদ্দ করা হয়েছে।
নির্বাচনী ময়দানে দিলীপ ঘোষের পুনরায় সক্রিয় ভূমিকা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি গেরুয়া শিবিরের জন্য বড় শক্তি বৃদ্ধি হতে চলেছে। রাজ্য বিধানসভা ভোট কয়েক মাসের মধ্যেই, আর এই সময়েই দলের শীর্ষ নেতৃত্ব চাইছে দলকে একজোটভাবে লড়াইয়ে নামাতে।
আরও পড়ুন- Murshidabad News: ঘাটে গা শিউরে ওঠা দৃশ্য! জালে আটকে দেহসদৃশ বস্তু ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায়
দিলীপ ঘোষও স্পষ্ট করে জানিয়েছেন, দল যেমন চাইবে, তেমন করেই তিনি ভোটের জন্য দলের কাজে নেমে পড়বেন। আসন্ন বিধানসভা ভোটে এবার তাহলে শুধুমাত্র শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদাররাই নন, এবার দিলীপ ঘোষকেও পুরোদমে সক্রিয় ভূমিকায় থাকতে দেখা যাবে বলে মনে করছেন বিজেপির কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন-SIR: ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর, নথি যাচাইয়ে বাড়িতে BLO
সল্টলেকের বিজেপি দফতরে আলাদা ঘর বরাদ্দ এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনার পর এই সংকেত আরও স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দিলীপ ঘোষের এই পদক্ষেপ গেরুয়া শিবিরকে নির্বাচনী মাঠে আরও শক্তিশালী অবস্থান দিতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us