Dilip Ghosh: ৬ মাস পর বিজেপির ‘শাহী বৈঠক’-এ দিলীপ ঘোষ! বিধানসভা ভোটের আগে বড় বার্তা?

Amit Shah Bengal visit: দীর্ঘ ছয় মাস পর রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত দিলীপ ঘোষ। অমিত শাহের বৈঠকে ডাক পাওয়ায় শুরু নতুন রাজনৈতিক জল্পনা।

Amit Shah Bengal visit: দীর্ঘ ছয় মাস পর রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত দিলীপ ঘোষ। অমিত শাহের বৈঠকে ডাক পাওয়ায় শুরু নতুন রাজনৈতিক জল্পনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh BJP meeting,  Amit Shah Bengal visit  ,Bengal BJP internal politics,  Dilip Ghosh comeback BJP  ,BJP state level meeting  ,Amit Shah BJP strategy Bengal,  Dilip Ghosh political news,  BJP West Bengal leadership,  Bengal BJP latest update,  Assembly election BJP Bengal,দিলীপ ঘোষ বিজেপি বৈঠক,  অমিত শাহ বঙ্গ সফর  ,রাজ্য বিজেপির বৈঠক  ,দিলীপ ঘোষ প্রত্যাবর্তন,  বঙ্গ বিজেপির রাজনীতি,  বিজেপির অন্দরের খবর , দিলীপ ঘোষ রাজনৈতিক জল্পনা  ,বিধানসভা ভোট বিজেপি  ,বিজেপি শীর্ষ বৈঠক,  পশ্চিমবঙ্গ বিজেপি খবর

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

BJP: দীর্ঘ কয়েক মাস পর ফের রাজ্য BJP-র গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গেল দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বঙ্গ সফরে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন দিলীপ ঘোষ। একটানা প্রায় ৬ মাস পর বিজেপির কোনও বড়সড় সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন তিনি।

Advertisment

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের পর চলতি বছরের জুন মাসে রাজ্য বিজেপির একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকেই শেষবার উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এরপর টানা ছয় মাস ধরে দলের কোনও গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে দেখা যায়নি। এই সময়কালে দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে নানা জল্পনা চলতে থাকে। এমনকি বিজেপি ছেড়ে তাঁর তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- হুমকির আতঙ্কে ভেঙে পড়লেন নিহত তামান্নার মা, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা

যদিও এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দিলীপ ঘোষ বারবার জানিয়েছেন, তিনি বিজেপিতেই ছিলেন এবং বিজেপিতেই থাকবেন। রাজ্য বিজেপির দায়িত্ব শফিক ভট্টাচার্যের হাতে যাওয়ার পর তিনিও স্পষ্ট করে বলেছিলেন, দিলীপ ঘোষের মতো নেতা কখনও দল বদল করবেন না এবং তিনি সবসময় দলের সঙ্গেই আছেন।

আরও পড়ুন-PAN Aadhaar link: আজই শেষ সুযোগ! প্যান–আধার লিঙ্ক না করলে কাল থেকেই কী দুর্ভোগে পড়বেন জানেন?

তবুও বাস্তবে গত ছয় মাস ধরে দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির কোনও শীর্ষ পর্যায়ের বৈঠকে দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। রাজনৈতিক মহলের মতে, এই সময়ে খানিকটা আড়ালেই ছিলেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন-offbeat destinations: সবুজ চা বাগান, নদী আর পাহাড়ি রাস্তা, ডুয়ার্সের লুকানো রত্ন অনিন্দ্যসুন্দর এই প্রান্ত

কিন্তু এবার খোদ অমিত শাহের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দিলীপ ঘোষের ডাক পাওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির একাংশ মনে করছে, বিধানসভা নির্বাচনের আগে ফের সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে দিলীপ ঘোষকে। দলের অনেক নেতাকর্মীরই দাবি, সংগঠন মজবুত করতে এবং ভোটের লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক রাজনীতিতে দিলীপ ঘোষকে ফের পুরোপুরি মাঠে নামানো হোক।

bjp amit shah dilip ghosh Bengali News Today