/indian-express-bangla/media/media_files/2025/04/27/7EpLgZw5yEAWTE0lKVd5.jpg)
Dilip Ghosh: দিলীপ ঘোষ।
বিধানসভা ভোটের আগে রাজ্যে কি নতুন কোনো রাজনৈতিক ফ্রন্ট তৈরি হতে চলেছে? তৃণমূল ত্যাগের পর নিজের দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সম্প্রতি নিউটাউনের এক হোটেলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে। আর এই বৈঠক নিয়ে এবার মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কী বললেন দিলীপ ঘোষ?
হুমায়ুন ও সেলিমের সাক্ষাৎ প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, সিপিএম এখন দিকভ্রান্ত। তাঁর কথায়, "ওদের মধ্যে জোট হবে কি না, সেটা দেখার বিষয়। কিন্তু সিপিএম আসলে সবটা ঘেঁটে দিতে চাইছে।" তৃণমূলের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, "তৃণমূলই হয়তো সিপিএমকে এই কাজে লাগিয়ে দিয়েছে। তৃণমূল চায় না জোটটা ঠিকঠাক হোক। আসলে সিপিএম দলটা সব সময় কনফিউজড। ওরা কখনও কংগ্রেসের সঙ্গে যাচ্ছে, আবার কখনও আলাদা ভাবনা চিন্তা করছে, ওদের সম্পর্কের সমীকরণ বোঝা দায়।"
আরও পড়ুন- Mimi Chakraborty: "আমি মিমিকে ছাড়ব না!", গ্রেফতারির পরেও দম্ভ তনয়ের, পাল্টা কী বললেন অভিনেত্রী?
হুমায়ুনের ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার স্বপ্ন ও সেলিমের অবস্থান
বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন হুমায়ুন কবীর। নিজের নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’ নিয়ে তিনি যে বেশ আত্মবিশ্বাসী, তা তাঁর কথাতেই স্পষ্ট। ১০০-র বেশি আসনে জয়ের দাবি তুলে কার্যত রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখছেন তিনি।
আরও পড়ুন-Arjun Singh: "তৃণমূলের বাড়িতে নিমন্ত্রণ? এক্কেবারে যাবেন না!", অর্জুন সিংয়ের ‘বয়কট’ নিদানে তোলপাড়!
এদিকে, বৈঠকের পর মহম্মদ সেলিম জানিয়েছেন, এখনই কোনো জোটের কথা ভাবা হচ্ছে না। তিনি বলেন, "হুমায়ুন কবীর নতুন দল নিয়ে ঠিক কী ভাবনাচিন্তা করছেন এবং ভবিষ্যতে কীভাবে এগোতে চাইছেন, মূলত সেই বিষয়গুলো জানতেই এই আলোচনা। জোট নিয়ে এখনও কোনো চূড়ান্ত কথা হয়নি।"
আরও পড়ুন-অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন? কর ছাড়ের সীমা আরও বাড়বে? বাজেটের আগে জোর জল্পনা
ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক এবং বামেদের হৃত জমি পুনরুদ্ধারের চেষ্টায় হুমায়ুন-সেলিম বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে দিলীপ ঘোষের ‘ঘাঁটিয়ে দেওয়া’র তত্ত্ব এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us