দোলের দিন দুবেলাই কী বন্ধ থাকবে মদের দোকান? পরের দিন হোলিতেও 'ড্রাই ডে'?

দোলযাত্রার আগেই উৎসবের আমেজে সাজ সাজ রব গোটা বাংলা জুড়ে। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে উৎসাহ ও প্রস্তুতি একেবারে তুঙ্গে, পাশাপাশি সারা দেশেই মহা আড়ম্বরে পালিত হবে রঙের উৎসব হোলি।

দোলযাত্রার আগেই উৎসবের আমেজে সাজ সাজ রব গোটা বাংলা জুড়ে। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে উৎসাহ ও প্রস্তুতি একেবারে তুঙ্গে, পাশাপাশি সারা দেশেই মহা আড়ম্বরে পালিত হবে রঙের উৎসব হোলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Dol Yatra 2026, liquor shop timing West Bengal, half dry day Dol, Dol Purnima liquor rule, alcohol shop closed till 2 pm, West Bengal excise order, Holi liquor shop rule, dry day West Bengal

দোলের দিন দুবেলাই কী বন্ধ থাকবে মদের দোকান?

দোলযাত্রার আগেই উৎসবের আমেজে সাজ সাজ রব গোটা বাংলা জুড়ে। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে উৎসাহ ও প্রস্তুতি একেবারে তুঙ্গে, পাশাপাশি সারা দেশেই মহা আড়ম্বরে পালিত হবে রঙের উৎসব হোলি। এই পবিত্র দিনে আবিরের রঙে রঙিন হওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করার রীতি প্রচলিত রয়েছে। তবে অনেকেই দোলের দিনে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে সুরাপানের পরিকল্পনাও করে থাকেন। অনেকের কাছে আবার সুরাপান ছাড়া দোল পূর্ণিমা বৃথা। কিন্তু জানেন তো দোলের দিন এই সময় বন্ধ থাকছে মদের দোকান। 

Advertisment

চন্দ্রগ্রহণের বিরল যোগে বিশেষ দোল, কেন বসন্তের গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমা শান্তিনিকেতনে?

অফিসের কাজ বা অন্যান্য ব্যস্ততার কারণে  দোলের আগে মদের বোতল কিনে রাখার সময় পান নি? চিন্তার কিছু নেই। আজ সোমবার সারাদিন আপনার হাতে সময় রয়েছে মঙ্গলবার দোলের জন্য মদের বোতল কিনে রাখার। অনেকের মনে প্রশ্ন থাকে দোলের দিন সারাদিনই কী মদের দোকান বন্ধ থাকবে? এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তিও রয়েছে। 

Advertisment

আবগারি দফতরের নির্দেশ অনুযায়ী, দোলের দিন রাজ্য জুড়ে সমস্ত মদের দোকান দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে। দুপুর ২টার পর দোকানগুলি আবার খুলবে। অর্থাৎ, যাঁরা সকালের দিকে বন্ধুদের সঙ্গে  মদ্যপানের পরিকল্পনা করেছেন, তাঁদের  আগের দিনই রাতের মধ্যেই মদ মজুত করে রাখার প্রয়োজন।

সোমবার রাতে মদের দোকান খোলা থাকার সময় নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সাধারণত বেশিরভাগ দোকান রাত ১০টা বা সর্বোচ্চ সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে। তবে এটি অনেক ক্ষেত্রে স্থানীয় দোকানদারদের সিদ্ধান্তের ওপরও নির্ভর করে। সেই কারণেই বৃহস্পতিবার সকাল, বিকেল ও সন্ধ্যায় বহু জায়গায় মদের দোকানের সামনে লম্বা লাইন পড়তে পারে।

উল্লেখ্য, রাজ্যে ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট, ২ অক্টোবর এবং মহরমের দশম দিনে সম্পূর্ণ ‘ড্রাই ডে’ পালন করা হয়। ওই দিনগুলিতে সব মদের দোকান পুরোপুরি  বন্ধ থাকে। তবে দোলের দিন সম্পূর্ণ ড্রাই ডে নয়, বরং ‘হাফ ড্রাই ডে’ হিসেবে গণ্য করা হয়।

হোলির দিন আবার রাজ্যে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নিয়মে মদের দোকান খোলা থাকবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, যে দিন দোলযাত্রা পালিত হবে, শুধুমাত্র সেই দিনই এই বিশেষ সময়সূচি কার্যকর হবে। হোলির দিন মদের দোকান বন্ধ রাখার কোনও সরকারি নির্দেশ নেই।

Happy Holi 2026: 'হোলির রঙের মতোই প্রাণবন্ত তোমার মুখের হাসি'...প্রিয় মানুষটিকে পাঠান রঙিন শুভেচ্ছা বার্তা

Liquor holi