আমিনাবাদে রহস্যময়ী নারী! পরনে ছেঁড়া পোশাক, ঝুলি কি ছেলেধরার? হাড়হিম করা আতঙ্কে কাঁপছে ডোমকল

Domkal news today: মুর্শিদাবাদের ডোমকলে ফের 'ছেলেধরা' গুজব! আমিনাবাদ পাঁচ মাথা মোড়ে এক মহিলাকে আটকে রেখে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহিলাকে উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। গুজবে কান না দেওয়ার আবেদন প্রশাসনের।

Domkal news today: মুর্শিদাবাদের ডোমকলে ফের 'ছেলেধরা' গুজব! আমিনাবাদ পাঁচ মাথা মোড়ে এক মহিলাকে আটকে রেখে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহিলাকে উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। গুজবে কান না দেওয়ার আবেদন প্রশাসনের।

author-image
Gopal Thakur
New Update
Domkal news today, Murshidabad child lifter rumor, Aminabad Domkal tension, Murshidabad Police, ডোমকলের খবর, ছেলেধরা আতঙ্ক মুর্শিদাবাদ

child lifter rumor: ফের ছেলেধরা গুজবে তোলপাড় পরিস্থিতি।

মুর্শিদাবাদের ডোমকল ব্লকের আমিনাবাদ পাঁচ মাথা মোড় এলাকায় এক অজ্ঞাতপরিচয় মহিলাকে কেন্দ্র করে 'ছেলেধরা' আতঙ্ক ছড়াল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত গ্রামবাসীর হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে ডোমকল থানার পুলিশ।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আমিনাবাদ পাঁচ মাথা মোড় এলাকায় এক অজ্ঞাতপরিচয় মহিলাকে দীর্ঘক্ষণ উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, ওই মহিলার কথাবার্তায় ব্যাপক অসঙ্গতি ছিল। কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিচ্ছিলেন না তিনি। এর পরেই স্থানীয়দের মনে ওই মহিলাকে নিয়ে 'ছেলেধরা' সন্দেহ দানা বাঁধে এবং মুহূর্তের মধ্যে এক বিশাল জনতা তাঁকে ঘিরে ধরে আটকে রাখে।

আরও পড়ুন- Kolkata news live updates:বোমা আতঙ্কের মাস্টারমাইন্ড বাংলারই ছেলে? গুজরাট পুলিশের জালে সৌরভ, নেপথ্যে ভয়ংকর ষড়যন্ত্র?

Advertisment

পরিস্থিতি বেগতিক বুঝে খবর দেওয়া হয় থানায়। ডোমকল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে। গ্রামবাসীর হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে এবং তিনি মানসিক ভারসাম্যহীন কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-Mojtaba Khamenei: পর্দার আড়ালের ক্ষমতা এবার প্রকাশ্যে? ইরানের পরবর্তী ভাগ্যবিধাতা কি খামেনেই-পুত্র মোয়াজতাবা?

ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ডোমকল থানার পক্ষ থেকে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন- Kolkata Metro: ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল! ম্যাচ শেষে বাড়ি ফেরার চিন্তা নেই, মাঝরাতে ছুটবে মেট্রো

সাধারণ মানুষের উদ্দেশ্যে পুলিশ প্রশাসনের আবেদন, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে ছড়ানো 'ছেলেধরা' সংক্রান্ত কোনো গুজবে কান দেবেন না। আইন হাতে তুলে না নিয়ে সন্দেহজনক কিছু দেখলে সরাসরি পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Bengali News Today Murshidabad News Murshidabad child lifter rumor