Adhir Chowdhury: মুর্শিদাবাদ থেকেই খেলা ঘোরানোর ডাক, বিজেপি-তৃণমূলকে বিরাট হুঙ্কার অধীরের, বদলে যাবে ভোটের অঙ্ক?

Adhir Chowdhury: সামনেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে মুর্শিদাবাদে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। গতকাল মুর্শিদাবাদের ডোমকলে এক বিরাট জনসভা থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরি তৃণমূল-বিজেপি উভয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে জেলায় কংগ্রেস দারুণ ফল করবে বলে আশা প্রকাশ করেন।

Adhir Chowdhury: সামনেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে মুর্শিদাবাদে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। গতকাল মুর্শিদাবাদের ডোমকলে এক বিরাট জনসভা থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরি তৃণমূল-বিজেপি উভয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে জেলায় কংগ্রেস দারুণ ফল করবে বলে আশা প্রকাশ করেন।

author-image
Gopal Thakur
New Update
Domkal Congress rally, Adhir Ranjan Chowdhury speech, Murshidabad Congress meeting, Congress vs TMC BJP, Waqf property issue Bengal, SIR issue West Bengal, OBC issue Bengal politics, Congress revival in Murshidabad, Bengal political news

খেলা ঘুরিয়ে দেওয়ার হুঙ্কার, মমতাকে খোলাখুলি চ্যালেঞ্জ অধীরের

Adhir Chowdhury: সামনেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে মুর্শিদাবাদে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। গতকাল মুর্শিদাবাদের ডোমকলে এক বিরাট জনসভা থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরি তৃণমূল-বিজেপি উভয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে আগামী বিধানসভা নির্বাচনে জেলায় কংগ্রেস দারুণ ফল করবে বলে আশা প্রকাশ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী এবং তৃণমূল ছেড়ে সদ্য কংগ্রেসে যোগদান করা জেলা পরিষদ সদস্য শাহনাজ বেগম। জনসভায় অধীর রঞ্জন চৌধুরী রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক জনবিরোধী সিদ্ধান্ত, ওয়াকফ সম্পত্তিতে সরকারের হস্তক্ষেপ, SIR ইস্যুতে সাধারণ মানুষের হয়রানি, OBC সংক্রান্ত মুখ্যমন্ত্রীর নিরবতা এবং তৃণমূল-বিজেপির দ্বিচারিতা ও মিথ্যাচার নিয়ে তীব্র সমালোচনা করেন।

Advertisment

অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল সরকারের মন্ত্রিসভাকে  কটাক্ষ করে বলেন, "তৃণমূলের আমলে কোনও মুসলিমকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি। কংগ্রেসের আমলে মুসলিমরা সবথেকে বড় বড় মন্ত্রী পেতেন। রামপুরহাটের ডাক্তার মোতাহার শেখ পুলিশ মন্ত্রী ছিলেন, মালদার গনি খান চৌধুরী কেন্দ্রে বড় মন্ত্রী ছিলেন।" তিনি আরও জানান, বিধানসভায় মুর্শিদাবাদে কংগ্রেসের উত্থান স্পষ্ট, মানুষের ভিড় তা প্রমাণ করছে। অধীর দাবি করেন, রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষকে বোকা বানিয়েছে, তাই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছে।

বিজেপিকে আক্রমণ করে অধীর বলেন, "বিজেপি বলছে মুসলিমদের নাম কেটে বাদ দেব, কিন্তু মুসলিম নয় হলে হিন্দুদের নামই বেশি বাদ পড়বে। হিন্দু বন্ধুরা মাথায় রাখুন, বিজেপির ফাঁদে পা দেওয়া যাবে না। ধর্মের রাজনীতি করছে বিজেপি এবং তৃণমূল।" এছাড়াও ওয়াকফ ইস্যু, লক্ষীর ভান্ডার ইস্যু এবং রাম নমমীর দিন ঘটে যাওয়া দাঙ্গা প্রসঙ্গেও তৃণমূলকে কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি।

সমাবেশের মঞ্চ থেকে অধীর আরও বলেন, "একদিকে মোদী, অন্যদিকে দিদি ভোটের আগে এনআরসির খেলা খেলেছিল। এবার সেই খেলা চলবে না। আমি মুসলমানদের ভোটে হারিনি, হিন্দুরা আমাকে ভোট দেয়নি, ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই ভোট গিয়েছিল বিজেপির কাছে।" তিনি মানুষের সহযোগিতা ও দোয়ার আহ্বান জানিয়ে বলেন, "কংগ্রেস ভুল করলে ভোট দেবেন না, তবে ঠিক জায়গায় ভোট দেওয়ার অনুরোধ করছি। বিধানসভায় মুর্শিদাবাদে কংগ্রেস আসছে, মানুষের ভিড় সেটা প্রমাণ করেছে। একের পর এক তৃণমূল ভাঙছে, এবং মুর্শিদাবাদ ও মালদা কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পরিণত হচ্ছে।"

আরও পড়ুন- কাজী নজরুলের সমাধির পাশেই সমাধিস্থ ভারত বিরোধী ওসমান হাদি, ইউনূসের সিদ্ধান্তে দেশজুড়ে চরম বিতর্ক

Adhir Ranjan Chowdhuri Adhir Chowdhury