সোশ্যাল মিডিয়ায় বিরাট হেনস্থার মুখে সৌরভ পত্নী ডোনা, তড়িঘড়ি বিরাট পদক্ষেপ, অ্যাকশনে পুলিশ

পশ্চিমবঙ্গ: পুলিশের দারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে কটুক্তির অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা।

পশ্চিমবঙ্গ: পুলিশের দারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে কটুক্তির অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Dona Ganguly complaint, Sourav Ganguly wife news, Kolkata Police, social media harassment, obscene comments, body shaming, KIFF performance, Facebook abuse case, Kolkata cyber crime, Dona Ganguly YouTuber complaint, Ganguly family defamation, Kolkata news

সোশ্যাল মিডিয়ায় বিরাট হেনস্থার মুখে সৌরভ পত্নী ডোনা

পুলিশের দারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে কটুক্তির অভিযোগ। ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisment

আরও পড়ুন- Police Reshuffle: নবান্নের নির্দেশে জেলা পুলিশে ভূমিকম্প! একসঙ্গে ২১ আইপিএসের বদলি

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও অশালীন মন্তব্যের অভিযোগ। কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের। সম্প্রতি অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর নৃত্যপ্রদর্শনের পর থেকেই একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করছে বলে অভিযোগ।

Advertisment

আরও পড়ুন- আবাস যোজনায় পার্টিই ফেভারিট! দোতলা বাড়ি থাকলেও তৃণমূলকেই পাকা-ঘর, শাসকনেতার 'ঘোষণা'য় তুঙ্গে বিতর্ক

বুধবার রাতে ডোনা গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী, একটি ফেসবুক পেজ থেকে টানা ডোনাকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করা হয়েছে।  নিউজ১৮–এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই পেজটি থেকে ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডোনার নৃত্য পরিবেশনার পর থেকেই ক্রমাগতভাবে অপমানজনক পোস্ট করা হয়েছে।

এটাই প্রথমবার নয়, চলতি বছরের মার্চ মাসেও ডোনা গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ করেছিলেন। সেবার তাঁর অভিযোগ ছিল, এক ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারকে লক্ষ্য করে মানহানিকর ভিডিও পোস্ট করছিলেন। পোস্টে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ও গাড়ির ছবিও ব্যবহার করা হয়েছিল। ডোনা গঙ্গোপাধ্যায়ের পরপর অভিযোগে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের নিরাপত্তা এবং অনলাইন মানহানি রোধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা ফের সামনে এল। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: হাওড়ায় তৃণমূলের প্রধানকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Saurav Ganguly dona ganguly