/indian-express-bangla/media/media_files/2025/11/03/donald-trump-nuclear-tests-statement-npt-treaty-2025-11-03-14-02-43.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানে বিরাট কারিগরি ত্রুটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানে বিরাট কারিগরি ত্রুটি। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রেহাই। আজ সকালে দাভোসে যাওয়ার পথে ট্রাম্পের বিমান এয়ার ফোর্স ওয়ানে কারিগরি সমস্যা ধরা পড়ায় তড়িঘড়ি বিমানটি ফিরে আসতে বাধ্য হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, টেকঅফের পরই বিমানের পাইলট একটি ছোটখাটো বৈদ্যুতিক সমস্যা শনাক্ত করেন, যার ফলে সুরক্ষার কারণে বিমানকে ফিরিয়ে আনা হয়।পরবর্তীতে, ট্রাম্প এবং তাঁর সফর দল অন্য একটি বিমানে চড়ে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা হন।
আরও পড়ুন- বাংলাদেশে মেধাবী হিন্দু কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু, অবশেষে বিরাট পদক্ষেপ নিয়েই নিল ভারত
হোয়াইট হাউস সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সকালে তাঁর বিশেষ বিমানে করে দাভোস যাচ্ছিলেন। সেই সময়ই মাঝ আকাশে, তাঁর বিমানে একটি কারিগরি সমস্যা দেখা দেয়, যার ফলে তাকে ফিরে আসতে হয়। তবে, পরে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে অন্য একটি বিমানে চড়ে রওনা দেন। এ বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, টেকঅফের পর, AF1 ক্রুরা বিমানে একটি ছোটখাটো বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিক সতর্কতা হিসাবে, AF1 কে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রেসিডেন্ট সহ পুরো দল অন্য একটি বিমানে চড়ে সুইজারল্যান্ডের দিকে রওনা হবেন।"
আরও পড়ুন- উত্তাল সন্দেশখালি, বিডিও অফিসে তুলকালাম, যথেচ্ছ ভাংচুর, তৃণমূলকে নিশানা বিজেপির
বিশ্বজুড়ে তাবড় নেতা দাভোসে সমবেত হচ্ছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) তাদের বার্ষিক সভা আয়োজন করছে। এই সভাটি ২০-২৪ জানুয়ারি , তারিখে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হবে। ৫০ টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং নেতারা এতে যোগ দিচ্ছেন। ট্রাম্পও এতে যোগ দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এর আগে তিনি তাঁর প্রথম মেয়াদে ২১ জানুয়ারি , ২০২০ তারিখে দাভোসে একটি ভাষণ দিয়েছিলেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us