/indian-express-bangla/media/media_files/2025/11/07/donald-trump-india-visit-trade-deal-white-house-statement-2025-11-07-10-15-46.jpg)
মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার!
Donald Trump: গত কয়েক মাস ধরে আমেরিকা ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর শুল্ক আরোপ করেছিলেন, কিন্তু এখন হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্টের সুর বদল। শুক্রবার (৭ নভেম্বর) হোয়াইট হাউস জানিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্প দুজন দুজনের খুব ভালো বন্ধু।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, "সবকিছু খুব ভালোভাবে চলছে। ভারত রাশিয়া থেকে তেল কেনা প্রায় বন্ধ করে দিয়েছে। মোদী আমার খুব ভালো বন্ধু, এবং আমরা প্রায়শই নানান বিষয় নিয়ে কথা বলি। আমি শীঘ্রই ভারত সফর করব। প্রধানমন্ত্রী মোদী একজন মহান নেতা।"এর মাত্র কিছুদিন আগে ট্রাম্প আগে ভারতের প্রতি বেশ কঠোর মনোভাব দেখাচ্ছিলেন, কিন্তু এখন তার ট্রাম্পের সুর নরম হয়েছে।
ভারতের সাথে বাণিজ্য চুক্তি সম্পর্কে হোয়াইট হাউস জানিয়েছে যে দুই দেশের মধ্যে আলোচনা সুষ্ঠভাবে এগোচ্ছে। আমেরিকা ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তি শীঘ্রই চূড়ান্ত হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই ভারত সফর করবেন।
#WATCH | Washington DC | US President Donald Trump says, "Of the 8 wars I ended, 5-6 were because of tariffs... If you look at India and Pakistan, they started to fight, they were 2 nuclear nations... 8 planes were shot down... And I said, 'Listen, if you guys are going to fight,… pic.twitter.com/UH3BB5XgD0
— ANI (@ANI) November 6, 2025
মোদী-ট্রাম্প সম্পর্ক নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কী বলেছেন?
ট্রাম্পের আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে একটি বিবৃতি জারি করেছিলেন। বুধবার (৫ নভেম্বর) তিনি বলেছিলেন যে ট্রাম্প ভারত-মার্কিন সম্পর্ক সম্পর্কে খুবই ইতিবাচক এবং দুই দেশের সম্পর্কের প্রতি তার গভীর আস্থা রয়েছে। তিনি আরও বলেন যে ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদী সরাসরি অনেক বিষয় নিয়ে আলোচনা করেন।
এটা লক্ষণীয় যে ভারত এবং চিনের প্রতি ট্রাম্পের মনোভাব পরিবর্তিত হয়েছে। ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে সাক্ষাৎ করেন। এই বৈঠকের পর, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে এবং শুল্ক সমস্যা কিছুটা সমাধান হয়েছে।
উল্লেখ্য গত কয়েক মাস ধরে রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে ছিল। ট্রাম্প প্রশাসন ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। তবে এখন সেই অবস্থান থেকে সরে এসে হোয়াইট হাউসের সুর অনেকটাই নরম হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) হোয়াইট হাউস জানিয়েছে, ভারত কার্যত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে এবং দুই দেশের মধ্যে আলোচনাও ইতিবাচকভাবে এগোচ্ছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিমধ্যেই অনেকদূর এগিয়েছে। দুই দেশের মধ্যে এই চুক্তি খুব শিগগিরই চূড়ান্ত হতে পারে।
আরও পড়ুন- লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু, হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন আরও তিন
সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস
অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য
দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ
‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা
"আমি নাগরিক নই?", SIR আতঙ্কে ছিন্ন হল জীবন! মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us