/indian-express-bangla/media/media_files/2025/11/10/sir-2025-2025-11-10-11-05-47.jpg)
SIR 2025: বাদ পড়তে চলেছে ৫৮ লাখ নাম।
Voter List: আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা নিয়ে উৎকন্ঠায় রয়েছেন কোটি কোটি মানুষ। কমিশন জানিয়েছে, অনলাইন ও অফলাইন দু’ভাবেই যাচাইয়ের সুযোগ থাকছে। ইতিমধ্যেই গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নির্বাচন কমিশন (ইসি) এই খসড়া তালিকা প্রকাশের প্রস্তুতি নিয়েছে।
বিশৃঙ্খলায় ছিন্নভিন্ন যুবভারতী, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ক্ষমা চাইলেন মেসি-ভক্তদের কাছে
নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা অনলাইনে দেখতে হলে নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট eci.gov.in অথবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টাল ceowestbengal.wb.gov.in-এ যেতে হবে। সেখানে নিজের নাম ও ইপিক নম্বর (ভোটার আইডি নম্বর) দিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা যাচাই করা যাবে।
যাঁরা অনলাইনের বদলে অফলাইনে যাচাই করতে চান, তাঁদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে বুথ লেভেল অফিসার (বিএলও)-এর কাছে খসড়া ভোটার তালিকা থাকবে। কোনো কারণে বিএলও-র সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে, ব্রাঞ্চ লেভেল এজেন্ট (বিএলএ) ভোটারদের সাহায্য করবেন।
এছাড়াও নির্বাচন কমিশন সেই সমস্ত ভোটারের নামের তালিকা প্রকাশ করবে, যেগুলি ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গণনার ফর্ম সংগ্রহ করা না যাওয়ায় বহু নাম ইতিমধ্যেই বাদ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। ১১ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, মোট ৫৮,১৭,৮৫১টি ফর্ম সংগ্রহ করা যায়নি, যা মোট ভোটার তালিকার ৭.৫৯ শতাংশ। এর মধ্যে প্রায় ২৪,১৯,১৫৮ জন ভোটার মৃত, ১২,১০,৪৩৪ জনের খোঁজ পাওয়া যায়নি, ১৯,৯২,৮১৬ জন স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, ১,৩৭,৭৪৭ জন ইতিমধ্যেই অন্যত্র নথিভুক্ত এবং ৫৭,৬৯৬টি ফর্ম অন্যান্য কারণে বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ফর্ম সংগ্রহ না হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর লোকসভা এলাকায়। এর পরেই রয়েছে হাওড়া ও পশ্চিম বর্ধমান জেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও প্রায় ১০ শতাংশ ফর্ম সংগ্রহ করা যায়নি বলে জানা গিয়েছে।
Dhulian fair accident: দোলনার চাকার ফাঁদে চুল, নিমেষে নিভে গেল কিশোরীর প্রাণ
একজন সিনিয়র নির্বাচন কমিশন আধিকারিক জানিয়েছেন, যাঁদের ফর্ম সংগ্রহ করা যায়নি, তাঁদের নাম ১৬ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পর ভোটাররা নাম সংযোজন,বাদ বা মৃত ও ডুয়েলে এন্ট্রি সংক্রান্ত আপত্তি জানাতে আবেদন করতে পারবেন। এসব দাবি যাচাই করে প্রয়োজনে শুনানির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us