/indian-express-bangla/media/media_files/2025/11/06/west-bengal-voter-list-special-revision-sir-online-form-2025-11-06-09-36-29.jpg)
voter list update: প্রতীকী ছবি।
আগামী ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এই পরিস্থিতিতে ভোটারদের মধ্যেও কৌতূহল বাড়ছে, নিজের নাম তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে চাইছেন অনেকেই। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার অনলাইন এবং অফলাইনে দুইভাবেই ভোটাররা নিজের তথ্য যাচাই করতে পারবেন।
কীভাবে যাচাই করবেন?
অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট, eci.gov.in-তে যেতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তার পোর্টাল, ceowestbengal.wb.gov.in। এক্ষেত্রে নিজের নাম ও এপিক নম্বর (ভোটার আইডি) দিতে হবে। অফলাইনের ক্ষেত্রে প্রতিটি ভোটকেন্দ্রে বুথ লেভেল অফিসার (বিএলও)-র কাছে খসড়া তালিকা থাকবে। যদি বিএলও-এর সঙ্গে যোগাযোগ না করা যায়, ব্রাঞ্চ লেভেল এজেন্ট (বিএলএ) ভোটারদের সাহায্য করবেন।
আরও পড়ুন- West Bengal news live Updates: রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা
বাদ পড়তে পারে এমন ভোটারদের তালিকা
ইসি জানিয়েছে, যে সমস্ত ভোটারের ফর্ম নির্ধারিত সময়ে সংগ্রহ করা যায়নি, তাদের নাম বাদ পড়তে পারে। ১১ ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, মোট ফর্ম না আসার সংখ্যা: ৫৮,১৭,৮৫১, মৃত ভোটার- ২৪,১৯,১৫৮, খোঁজ পাওয়া যায়নি- ১২,১০,৪৩৪। স্থায়ীভাবে স্থানান্তরিত- ১৯,৯২,৮১৬ অন্যত্র নথিভুক্ত- ১,৩৭,৭৪৭ এবং অন্যান্য কারণে বাতিল হওয়া ভোটারের সংখ্যা- ৫৭,৬৯৬।
আরও পড়ুন- MGNREGA বাতিল করে নতুন আইন? গ্রামে কাজের গ্যারান্টিতে যুগান্তকারী বদলের প্রস্তাব
সবচেয়ে বেশি ফর্ম সংগ্রহ করা যায়নি কলকাতা দক্ষিণ ও উত্তর লোকসভা এলাকায়, এর পর হাওড়া এবং পশ্চিম বর্ধমান। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও প্রায় ১০% ফর্ম সংগ্রহ করা যায়নি।
আরও পড়ুন- lottery scam: রাজ্যে জাল লটারি চক্রের শিকড়ের খোঁজে CID, পূর্ব বর্ধমানে বড়সড় গ্রেফতারি
আপত্তি জানানো ও সংশোধনের সুযোগ
খসড়া তালিকা প্রকাশের পর ভোটাররা নাম সংযোজন, বাদ বা মৃত/ডুয়েল এন্ট্রি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। প্রয়োজন হলে নির্বাচন কমিশন শুনানির মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি করবে। নির্বাচন কমিশন বারবার মনে করিয়ে দিয়েছে, খসড়া তালিকা যাচাই করা প্রত্যেক ভোটারের দায়িত্ব। তাই নিজের নাম আছে কিনা তা ১৬ ডিসেম্বরের পরে দ্রুত যাচাই করা জরুরি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us