DRDO Long-Range Glide Bomb: ১০০০ কেজির বোমা বানিয়েছে ভারত, শক্তি দেখে ভয়ে কাঁপছে পাকিস্তান, প্রতিরক্ষা খাতে বিরাট সাফল্য

ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক বড় সাফল্যের পথে এগোল। ডিআরডিও সফলভাবে পরীক্ষা করল দেশীয়ভাবে তৈরি ১,০০০ কেজি ওজনের দূরপাল্লার গ্লাইড বোমা ‘গৌরব’।

ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক বড় সাফল্যের পথে এগোল। ডিআরডিও সফলভাবে পরীক্ষা করল দেশীয়ভাবে তৈরি ১,০০০ কেজি ওজনের দূরপাল্লার গ্লাইড বোমা ‘গৌরব’।

author-image
IE Bangla Web Desk
New Update
DRDO, Gaurav glide bomb, Su-30MKI, Indian Air Force, long-range weapon, indigenous weapon, India defense technology, military modernization, precision strike, air-launched bomb, bunker-busting bomb, strategic capability, defense news India, DRDO test, high-destruction bomb, Indian military advancement, aerial weapon test, cutting-edge defense tech, Su-30 weapon systems, Indian defense news

১০০০ কেজির বোমা বানিয়েছে ভারত, শক্তি দেখে ভয়ে কাঁপছে পাকিস্তান

ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক বড় সাফল্যের পথে এগোল। ডিআরডিও সফলভাবে পরীক্ষা করল দেশীয়ভাবে তৈরি ১,০০০ কেজি ওজনের দূরপাল্লার গ্লাইড বোমা ‘গৌরব’। Su-30MKI যুদ্ধবিমান থেকে দূরপাল্লার এই গ্লাইড বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। পাকিস্তানের মতো প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে এই উন্নত ক্ষেপনাস্ত্রের। ভারতের আধুনিক আকাশ পথে আক্রমণ কৌশলকে আরও শক্তিশালী করবে 'গৌরব' এমনটাই মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।

Advertisment

আরও পড়ুন- গ্র্যাচুইটি ও সামাজিক সুরক্ষায় বিপুল বদল, নতুন শ্রম আইন বদলে দেবে ৫০ কোটি কর্মীর জীবন

দূরপাল্লার এই ‘গৌরব’ বোমা নিক্ষেপের পর দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর ভারী ওজন ও বিস্ফোরণ ক্ষমতা বাঙ্কার, পাহাড় ও সুরক্ষিত সামরিক ঘাঁটি ভেদ করে আক্রমণ চালাতে বিশেষ কার্যকর। DRDO অস্ত্রটির দুটি সংস্করণ তৈরি করেছে—গৌরব-পিসিবি, গৌরব-পিএফ। 

Advertisment

আরও পড়ুন- টি-২০ স্টাইলের ধামাকা ব্যাটিং, রাজ্যে টানা দাপুটে ইনিংস শীতের, কবে থেকে পারদ পতন? রইল ব্রেকিং আপডেট

ইতিমধ্যেই রুদ্রম, SAAW এবং ব্রহ্মোসের মতো উন্নত অস্ত্রে সজ্জিত Su-30MKI-তে ‘গৌরব’ যুক্ত হওয়ায় ভারতীয় বিমান বাহিনীর দূরপাল্লার স্ট্রাইক-ক্ষমতা আরও কয়েকগুণ শক্তিশালী হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধে দূর থেকে নিখুঁত আঘাত হানার ক্ষমতাই কোনও দেশের প্রকৃত সামরিক শক্তির পরিচয় আর সেই দিক থেকেই ‘গৌরব’ ভারতের ভবিষ্যৎ আকাশ-শক্তিকে আরও মজবুত করবে।

আরও পড়ুন-SIR-এর গুঁতো, পালিয়ে পথ পাচ্ছেন না অনুপ্রবেশকারীরা, কত বাংলাদেশি দেশে ফিরল? 

প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ভারত দ্রুত দেশীয় ইঞ্জিন, রাডার, ক্ষেপণাস্ত্র, বোমা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা উন্নয়নে মনোনিবেশ করেছে। এখন সরকার ও ডিআরডিওর যৌথ প্রচেষ্টায় দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রে গতি এসেছে। বিশেষজ্ঞদের দাবি, ‘গৌরব’-এর সাফল্য দেখিয়ে দিচ্ছে যে ভারতে তৈরি আধুনিক যুদ্ধ-প্রযুক্তিই আগামী দিনে দেশের প্রতিরক্ষা শক্তির প্রধান স্তম্ভ হয়ে উঠবে।

DRDO