Kolkata Metro: যাত্রী-স্বার্থে যুগান্তকারী উদ্যোগ! মেট্রো–পূর্ব রেলের দুর্দান্ত কানেক্টিভিটি! অভূতপূর্ব তৎপরতার প্রশংসার ঝড়

Dum Dum Cantonment Metro: বনগাঁ, হাসনাবাদ ও বারাসত–গামী যাত্রীদের জন্য বড় স্বস্তি। পূর্ব রেলের নতুন ও বর্ধিত সাবার্বান পরিষেবা এবং মেট্রোর হলুদ লাইনের সংযোগে কমছে যাতায়াতের সময়, মিলছে আরামদায়ক ও নির্বিঘ্ন যাত্রার সুযোগ।

Dum Dum Cantonment Metro: বনগাঁ, হাসনাবাদ ও বারাসত–গামী যাত্রীদের জন্য বড় স্বস্তি। পূর্ব রেলের নতুন ও বর্ধিত সাবার্বান পরিষেবা এবং মেট্রোর হলুদ লাইনের সংযোগে কমছে যাতায়াতের সময়, মিলছে আরামদায়ক ও নির্বিঘ্ন যাত্রার সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Dum Dum Cantonment Metro  ,Eastern Railway suburban services  ,Bangaon local train  ,Hasnabad Barasat EMU  ,Kolkata Metro Yellow Line,  Airport Metro Corridor,  Kolkata suburban connectivity  ,Commuter facilities Kolkata,  Metro Railway updates,  West Bengal railway news,দমদম ক্যান্টনমেন্ট মেট্রো  ,ইস্টার্ন রেলের সাবার্বান ট্রেন,  বনগাঁ লোকাল ট্রেন,  হাসনাবাদ বারাসত ইএমইউ,  কলকাতা মেট্রো হলুদ লাইন , বিমানবন্দর মেট্রো  ,কলকাতা যাত্রী পরিষেবা  ,সাবার্বান কানেক্টিভিটি,  দমদম ক্যান্টনমেন্ট স্টেশন,  পশ্চিমবঙ্গ রেল সংবাদ

Kolkata Metro-Eastern Railway: মেট্রো ও রেল বিভাগের দুর্দান্ত কানেক্টিভিটি!

Eastern Railway: বনগাঁ, হাসনাবাদ, হাবড়া ও বারাসতমুখী যাত্রীদের জন্য বড় সুখবর। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে এখন সাবার্বান যাত্রা আরও দ্রুত, আরামদায়ক ও ঝামেলাহীন হয়ে উঠছে। বহু বছর ধরে যেটা কল্পনাতীত ছিল, আজ তা সম্ভব হয়েছে মেট্রো ও পূর্বরেলের নিবিড় সমন্বয়ের ফলে।

Advertisment

নতুন সাবার্বান সার্ভিসে যাত্রীদের সুবিধা:

ইতিমধ্যেই দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বনগাঁর জন্য নতুন সাবার্বান সার্ভিস এবং হাসনাবাদ–বারাসত লোকালের বর্ধিত পরিষেবা চালু হয়েছে। এর ফলে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন থেকে নেমেই যাত্রীরা হলুদ লাইনের মেট্রো তুলে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারছেন। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: ৩২ হাজার প্রাইমারি চাকরি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বড় লড়াইয়ের তোড়জোড়

গত আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের সম্প্রসারিত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন। তার পর থেকেই বিমানযাত্রীদের যাতায়াত সহজতর হয়েছে। একই সঙ্গে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে উঠছে হলুদ লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ হাব।

আরও পড়ুন- West Bengal Weather Update: ‘রেকর্ড’ শীতের আভাস, বইবে হাড়কাঁপানো ঠান্ডার স্রোত! কলকাতার তাপমাত্রা কোথায় নামতে পারে জানেন?

সাবার্বান যাত্রীদের ‘নতুন প্রবেশদ্বার’ কলকাতায়:

এই স্টেশন এখন বেড়ে উঠেছে শহরে ঢোকার আরও একটি প্রধান দরজায়। পূর্বরেলের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছই যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা মেট্রোয় চড়ে সহজেই পৌঁছে যেতে পারছেন শহরের বিভিন্ন অংশে। বিশেষ করে বনগাঁ ও বারাসতগামী যাত্রীরা পিক আওয়ারে এখানে উপকৃত হচ্ছেন বেশি।

আরও পড়ুন-Tarapith Temple: বন্ধ হচ্ছে তারাপীঠ মন্দিরে ‘টাকার খেলা’, প্রশাসনের বিরাট নির্দেশে ভরসা ফিরছে পুন্যার্থীদের মধ্যে

পিক আওয়ারে বড় সুবিধা: নতুন EMU ট্রেন

বর্তমানে সন্ধে ৬.৩৭-এ দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে তুলনামূলক কম ভিড়ের বনগাঁ লোকাল। আজ অর্থাৎ ৪ ডিসেম্বর থেকে আরও একটি নতুন EMU বনগাঁগামী লোকাল সন্ধে ৮.০৫ টা থেকে চালু। ফলে যাত্রীরা ভিড়ে ঠাসা শিয়ালদহে না গিয়েই মেট্রো থেকে নেমে সহজেই ধরতে পারবেন বনগাঁ লোকাল।

হাসনাবাদ–বারাসত লোকালের সম্প্রসারণ:

৪ ডিসেম্বর থেকেই একটি হাসনাবাদ–বারাসত লোকাল বাড়িয়ে আনা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। এই ট্রেনটি সন্ধে ৭.৫১-এ পৌঁছবে স্টেশনে। ফলে হাসনাবাদ, বসিরহাট, বারাসত অঞ্চলের যাত্রীরা মেট্রো ধরে সহজেই বেহালা বা জোকা পৌঁছে যেতে পারবেন যানজটের ঝামেলা ছাড়াই।

আরও পড়ুন-Tripura protest: বাংলাদেশে বাউল দমন? আগরতলায় প্রতিবাদের বিস্ফোরণ, ডাকবাক্সে ৬০০ পোস্টকার্ড

আগামী দিনে বাড়বে যাত্রী সুবিধা:

এই নতুন পরিষেবা ও সম্প্রসারণের ফলে হাজার হাজার যাত্রী পিক আওয়ারে উপকৃত হবেন বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে মেট্রো কর্তৃপক্ষও প্রস্তুতি শুরু করেছে। লক্ষ্য একটাই, যাত্রাকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলা। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে কেন্দ্র করে কলকাতা ও শহরতলির যোগাযোগব্যবস্থা যে আরও এক ধাপ এগিয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

kolkata news kolkata metro Eastern Railway Local Train Bangla Khabar Bengali News Today Ajker Bangla Khabar news in west bengal news of west bengal Aamar Kolkata Metro app