দমদমে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা, দোষীদের ফাঁসির দাবিতে বাংলা পক্ষের প্রতিবাদ মিছিল

গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলা জুড়ে বিহার-ইউপির ক্রিমিনাল বাড়ছে। ১৪ বছরের বাঙালি বোনের ওপর এমন নৃশংসতা হয়েছে, অথচ প্রশাসন নীরব। আমরা আইন মেনে দোষীদের ফাঁসি চাইছি।”

গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলা জুড়ে বিহার-ইউপির ক্রিমিনাল বাড়ছে। ১৪ বছরের বাঙালি বোনের ওপর এমন নৃশংসতা হয়েছে, অথচ প্রশাসন নীরব। আমরা আইন মেনে দোষীদের ফাঁসি চাইছি।”

author-image
Sayan Sarkar
New Update
দমদম গণধর্ষণ, বাংলা পক্ষ মিছিল, দমদম ধর্ষণ মামলা, নাবালিকা ধর্ষণ, সাঞ্জু সাউ, ভিকি পাসওয়ান, রাজেশ পাসওয়ান, উত্তর ২৪ পরগনা, গর্গ চট্টোপাধ্যায়, পিন্টু রায়, কৌশিক মাইতি, নাগেরবাজার মিছিল, Bangla Pokkho protest, Dumdum rape case, Bengali girl rape, Bihar criminals in Bengal, protest rally, Bengali women safety, Kolkata news

দোষীদের ফাঁসির দাবিতে বাংলা পক্ষের প্রতিবাদ মিছিল

দমদমে নাবালিকা বাঙালি কিশোরীকে গণধর্ষণের ঘটনায় উত্তেজনা, দোষীদের ফাঁসির দাবিতে বাংলা পক্ষের প্রতিবাদ মিছিল

Advertisment

দমদমে ১৪ বছরের এক বাঙালি কিশোরীকে গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযোগ, বিহার থেকে আসা তিন যুবক — সাঞ্জু সাউ, ভিকি পাসওয়ান ও রাজেশ পাসওয়ান — ওই নাবালিকার ওপর নৃশংস অত্যাচার চালায়। এই ঘটনায় শুরু থেকেই দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে বাংলা পক্ষ।

এর আগে দমদম থানার সামনে ঘেরাও কর্মসূচি পালন করা হয় সংগঠনের তরফে। রবিবার বাংলা পক্ষের উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার উদ্যোগে ফের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। দমদম এয়ারপোর্ট ১ নম্বর গেট থেকে শুরু হয়ে কালীধান কলোনী, গোরাবাজার হয়ে নাগেরবাজার পর্যন্ত চলে এই মিছিল।

মিছিলের নেতৃত্ব দেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক পিন্টু রায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য মহম্মদ সাহীন, কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা, উত্তর ২৪ পরগনা গ্রামীণ জেলার সম্পাদক দেবাশীষ মজুমদারসহ দলের একাধিক কর্মী ও সমর্থক।

মিছিল থেকে এক সুরে দাবি ওঠে — দমদমের নির্যাতিতা বাঙালি কিশোরীর গণধর্ষণকারী সাঞ্জু সাউ, ভিকি পাসওয়ান ও রাজেশ পাসওয়ানের ফাঁসি চাই। প্রতিবাদকারীরা প্রশ্ন তোলেন, “বিহার ও উত্তরপ্রদেশ থেকে আসা অপরাধীরা কেন বাংলার এলাকায় বাড়ছে?” রাজ্য সরকারের নীরবতারও কড়া সমালোচনা করে বাংলা পক্ষ।

গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলা জুড়ে বিহার-ইউপির ক্রিমিনাল বাড়ছে। ১৪ বছরের বাঙালি বোনের ওপর এমন নৃশংসতা হয়েছে, অথচ প্রশাসন নীরব। আমরা আইন মেনে দোষীদের ফাঁসি চাইছি।”

সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির বক্তব্য, “বহিরাগত অপরাধীরা পাড়ায় পাড়ায় বাড়ছে। রাজ্য সরকার ও বিভিন্ন দল ভোটের রাজনীতিতে এই ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছে, এটা লজ্জাজনক।”

জেলা সম্পাদক পিন্টু রায় বলেন, “দমদমের ঘটনায় সমগ্র বাংলা উদ্বিগ্ন। কোনো রাজনৈতিক দল রাস্তায় না নামলেও, বাংলা পক্ষ এই লড়াই চালিয়ে যাবে। মা-বোনেদের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা পথে নেমেছি।”

মিছিলে প্রচুর জনসমাগম হয়। বাংলা পক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না নির্যাতিতার জন্য ন্যায়বিচার মেলে, ততক্ষণ এই আন্দোলন চলবে।

আরও পড়ুন- রবিতেও 'সোনায় সোহাগা', বিয়ের মরসুমে সোনার দাম কমায় ক্রেতাদের মুখে চওড়া হাসির ঝলক

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই? SIR-এর ফর্ম ফিলআপে এই কাজ করতেই হবে আপনাকে

 হুড়মুড়িয়ে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীত কবে? রইল আবহাওয়ার ব্রেকিং আপডেট

বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মধ্যেই বিরাট 'অ্যাকশনে' আসরে অভিষেক, সরাসরি এবার চ্যালেঞ্জ ছুড়লেন

কোন চালে খেলা ঘুরিয়ে দিল মোদী? ভারতে আসার জন্য উৎসুক ডোনাল্ড ট্রাম্প, ব্যাপারটা কী?

বিহার নির্বাচনের প্রথম দফার ভোটপর্ব মিটতেই মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জোর চর্চা, অবশেষে বিরাট ঘোষণা বিজেপির

উইকএন্ডে খুশির জোয়ার, কলকাতায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম

Weather Report:নভেম্বরেই কাঁপাবে শীত! নামছে তাপমাত্রা, কোথায় কেমন আবহাওয়া জানুন এক ক্লিকে

FD বিনিয়োগকারীদের জন্য সুখবর! ৩ বছরের ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, জানুন কোন ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ রিটার্ন

“মমতাকে সরাতেই নেমেছিলাম!, বাংলায় এখনও ৩৫৫ ধারা কেন জারি নয়?”, BJP-কেই দুষছেন অভিজিৎ গাঙ্গুলি

মোদীর দাপটে মাটিতে মিশল ট্রাম্পের অহংকার! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রইল বিরাট আপডেট

আরও পড়ুন-সাতসকালে কলকাতার নাকের ডগায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং টপকে খালে বাস

দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?

চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ

‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা

নিশ্চিত মুনাফা! বছরে ৮% পর্যন্ত রিটার্ন, পোস্ট অফিসের এই ৭টি সেভিংস স্কিম আপনাকে মালামাল করবে

Gangrape Dumdum Bangla Pokkho