SIR: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে SIR ফর্ম বিলি, বাড়ি ঘেরাও, হুমকি, তুমুল বিতর্কে তোলপাড়

Purba Bardhaman News: SIR ফর্ম বিতরণ নিয়ে উত্তেজনা! বিএলও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফর্ম বিলি করায় বিজেপির বিএলএকে হুমকি, বাড়ি ঘেরাও ও মারধোরের অভিযোগ। পুলিশের তদন্ত চলছে।

Purba Bardhaman News: SIR ফর্ম বিতরণ নিয়ে উত্তেজনা! বিএলও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফর্ম বিলি করায় বিজেপির বিএলএকে হুমকি, বাড়ি ঘেরাও ও মারধোরের অভিযোগ। পুলিশের তদন্ত চলছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Jamalpur SIR, BLO controversy, BLA threat, voter form distribution, West Bengal elections, SIR dispute, election tension, Jamalpur BJP, SIR incident,জামালপুর SIR, বিএলও বিতর্ক, বিএলএ হুমকি, ভোটার ফর্ম বিতরণ, পশ্চিমবঙ্গ নির্বাচন, SIR সংঘাত, নির্বাচন উত্তেজনা, জামালপুর বিজেপি, SIR ঘটনা

BLO controversy: ছবির ডানদিকে, BJP-র BLA, ডানদিকে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দায় SIR ফর্ম বিলি BLO-র।

Purba Bardhaman News: বাড়ি বাড়ি না গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে SIR এর ফর্ম বিলি করছিলেন বিএলও (BLO)। তা নিয়ে প্রতিবাদ করায় বিএলও-র চরম হুমকির মুখে পড়লেন বিজেপির বিএলএ (BLA)।  শতাধিক লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে BJP-কে মারধর করা হবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোদ বিএলও-র বিরুদ্ধে। এমন হুমকির ঘটনা নিয়ে  বৃহস্পতিবার ব্যাপক  উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ধুলুক গ্রামের ৩৬ নম্বর বুথ এলাকায়। বিএলও কে বহিস্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিজেপি-র বিএলএ এদিন জামালপুর  থানা ও বিডিও-র দফতরে অভিযোগ দায়ের করেন। শুরু হয়েছে অভিযোগের তদন্ত। 

Advertisment

পুলিশ ও ব্লক প্রশাসনের কথায় জানা গিয়েছে, জামালপুর বিধানসভার পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার প্রত্যন্ত গ্রাম ধুলুক। এই গ্রামে ৩৬ নম্বর 
বুথের বিএলও (BLO) হয়েছেন স্থানীয় কৌশিক চট্টোপাধ্যায়। একই বুথে বিজেপির তরফে বিএলএ (BLA) করা হয়েছে স্থানীয় কুন্তল মজুমদারকে। বিজেপির বিএলএ-র অভিযোগ, বুথ এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে SIR এর ফর্ম বিলি  করার নির্দেশ রয়েছে নির্বাচন কমিশনের। কিন্তু তা না করে নির্বাচন কমিশন নিযুক্ত  বিএলও কৌশিক চট্টোপাধ্যায় বৃহস্পতিবার সকালে স্থানীর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে SIR ফর্ম বিলি করছিলেন। 

আরও পড়ুন- Teacher crisis: ৫ শিক্ষকের ৪ জনই SIR-এর কাজে, শিকেয় লেখাপড়া! স্কুল চালাতে হিমশিম একা দিদিমণির

জামালপুর ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি প্রধান চন্দ্র পাল বলেন, “পুলিশ ও প্রশাসন ওই বিএলও-র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।" পুলিশ ও ব্লক প্রশাসনকে বিজেপি-র বিএলএ কুন্তল মজুমদার জানিয়েছেন, তাঁদের বিএলও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে SIR এর ফর্ম বিলি করছিলেন দেখে তিনি প্রতিবাদ করেন। এরই পাশাপাশি বিএলও-র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে SIR এর ফর্ম বিলি করার দৃশ্য তিনি নিজের ফোনের ক্যামেরাতে বন্দি করেন।

কুন্তলের অভিযোগ,“ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দায় বসে SIR-এর ফর্ম বিলি করা নিয়ে তিনি প্রদিবাদ করতেই বিএলও চটো গিয়ে তাঁকে হুমকি দেওয়া শুরু করে। ১০০-১৫০ লোক নিয়ে গিয়ে তাঁর বাড়ি ঘেরাও করে তাঁকে মারধর করানোর হুমকি বিএলও দিয়েছে বলে বিজেপির বিএলএ কুন্তলের অভিযোগ। 

আরও পড়ুন- Purba Bardhaman News: ঢালাই শেষ, ভাঙন শুরু! “সব কাটমানির খেলা!” নিম্নমানের সরকারি কাজে রেগে কাঁই বাসিন্দারা

দলের নেতৃত্বকে তিনি বিএলও-র এই হুমকির কথা জানান। পরে দলের নেতৃত্বের নির্দেশ মেনে তিনি এদিন বিকালে ব্লকের বিডিও এবং জামালপুর থানায় বিএলও-র  বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে 
জানান। 

বিডিও (জামালপুর) পার্থসারথী দে এবং ইআরও নিলিমা সামন্ত এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। জেলাশাসকের মানা রয়েছে বলে জানিয়ে তাঁরা কার্যত মুখে কুলুপ আঁটেন। জামালপুর বিধানসভার বিধায়ক আলক মাঝি বলেন, “বাংলায় SIR লাগু করেও আখেরে যে কিছু  লাভ হবে না সেটা মনে হয় বিজেপির নেতারা বুঝে গিয়েছে। তাই তারা 
নানা অছিলায় বিএলওদের স্বাধীনভাবে কাজ করায় বাধা সৃষ্টি করছে।" 

আরও পড়ুন-Humayun Kabir: “৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের রং বদলে দেব!” দলে থাকলেও দলে নেই? ফের বিস্ফোরক হুমায়ুন কবীর!

বিএলও কৌশিক চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তিনি বলেন, "SIR এর ফর্ম বিলি সংক্রান্ত আমার কাজের একটা ভিডিও খোদ ইলেকশন কমিশন তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। এটা অনেকে মনে নিতে পারেনি। তাই তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার (Propaganda) ছড়ানো হচ্ছে।" তিনি দাবি করেন, "এদিন সকালে SIR এর ফর্ম নিয়ে তিনি বাড়ি বাড়ি বিলি করতে যাচ্ছিলেন। তখন গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশেপাশের বাসিন্দারা আমাকে দাঁড় করিয়ে SIR ফর্ম চায়। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দায় বসে ওখানকার কয়েকজনকে SIR এর ফর্ম দিয়ে তিনি অন্য বাসিন্দাদের বাড়ি বাড়ি ফর্ম দিতে চলে যাই।" বিএলএকে হুমকি দেওয়ার অভিযোগ কৌশিক চট্টোপাধ্যায় অস্বীকার করেছেন।

bjp West Bengal News Purba Bardhaman Attacked SIR BLO BLA