East Burdwan News: টোল প্লাজায় দাঁড়ানো লরির পেছনে ধাক্কা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, পরের ঘটনায় আঁতকে উঠবেন!

Road accident: পূর্ব বর্ধমানের কাঁকসার বাসকোপার টোল প্লাজায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত। দাঁড়িয়ে থাকা লরির পেছনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় ঘটেছে মারাত্মক ঘটনা। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

Road accident: পূর্ব বর্ধমানের কাঁকসার বাসকোপার টোল প্লাজায় ভয়াবহ পথ দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত। দাঁড়িয়ে থাকা লরির পেছনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় ঘটেছে মারাত্মক ঘটনা। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jharkhand Bus Accident,ঝাড়খণ্ড বাস দুর্ঘটনা,Latehar Marriage Bus Crash,লাতেহারে বিয়ের বাসে দুর্ঘটনা,9 Killed in Latehar Accident,লাতেহারে দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু,Latehar Bus Accident News Today,লাতেহার দুর্ঘটনার আজকের খবর,Orsa Bangladara Valley Accident ,ওর্সা বাংলাদারা উপত্যকায় দুর্ঘটনা,Bus Brake Fail Jharkhand ,ঝাড়খণ্ডে বাসের ব্রেক ফেল,Hemant Soren on Latehar Accident,লাতেহার দুর্ঘটনা নিয়ে হেমন্ত সোরেন,Chhattisgarh to Jharkhand Bus Crash ,ছত্তিশগড় থেকে ঝাড়খণ্ডগামী বাসে দুর্ঘটনা

Road Accident: প্রতীকী ছবি।

পূর্ব বর্ধমানের কাঁকসার বাঁশকোপার টোল প্লাজায় একটি মারাত্মক পথ দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একজন আহত হয়েছেন, যাকে পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে আরেকটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেওয়ার ফলে।

Advertisment

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী জানা যায়, টোল ট্যাক্স কাটার জন্য অপেক্ষায় ছিল একটি লরি। ঠিক সেই সময় পিছন থেকে অত্যন্ত দ্রুতগতির একটি গাড়ি এসে লরিটির পেছনে ধাক্কা মারে।

আরও পড়ুন- ভোটার তালিকায় নেই তৃণমূলের জনপ্রিয় সাংসদের ছেলে-মা-বোন! SIR নিয়ে তোলপাড় বাংলার রাজনীতি

ধাক্কায় গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক এবং এক আরোহী। আহত ব্যক্তি গাড়ির পিছনের আসনে ছিলেন। প্রচেষ্টার পর পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁর শারীরিক পরিস্থিতি এখনও আশঙ্কাজনক।

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘রাতের অন্ধকারে চটি পায়ে পুলিশের তাণ্ডব’, নন্দীগ্রাম থানায় আগুনে ঝড় শুভেন্দুর! পুলিশকে চরম হুঁশিয়ারি

আসানসোল-দুর্গাপুরের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান, “টোল প্লাজা এলাকায় স্বাভাবিকভাবে গাড়ির গতি কমানো উচিত। কিন্তু ওই গাড়িটি এত দ্রুতগতিতে টোল প্লাজায় প্রবেশ করেছিল যে মাত্র কয়েক ফুটের মধ্যে দুর্ঘটনা ঘটে যায়।" 

আরও পড়ুন-West Bengal News Live Updates: দিল্লি কাঁপাল ‘অপারেশন আঘাত ৩.০’! নতুন বছরের আগে দিল্লিতে তাণ্ডব অভিযান! একদিনে ৬৬০ গ্রেপ্তার

তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্রেকের বদলে এক্সেলেটরের পা পড়ে যাওয়াই এই দুর্ঘটনার কারণ।” প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

Bengali News Road Accident East Burdwan Bengali News Today Death