গাড়ির সিটের তলায় থরে থরে নোটের বান্ডিল! বালিঘাটের টাকার সঙ্গে BJP সাংসদের যোগ? কী বললেন সৌমিত্র?

Cash seized in Burdwan: ভোটমুখী বর্ধমানে নাটকীয় মোড়! গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা। পুলিশের দাবি, এই টাকার নেপথ্যে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র আপ্তসহায়ক। পাল্টা পুলিশকে ‘বিধায়কের চামচে’ বলে আক্রমণ করে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন সাংসদ।

Cash seized in Burdwan: ভোটমুখী বর্ধমানে নাটকীয় মোড়! গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা। পুলিশের দাবি, এই টাকার নেপথ্যে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র আপ্তসহায়ক। পাল্টা পুলিশকে ‘বিধায়কের চামচে’ বলে আক্রমণ করে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন সাংসদ।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Cash seized in Burdwan, BJP MP Saumitra Khan PA allegation, West Bengal Election 2026, Sand mining money trail, Defamation case Saumitra Khan,বর্ধমান টাকা উদ্ধার, সৌমিত্র খাঁ, অর্ক বন্দ্যোপাধ্যায়, বালিঘাট টাকা সংগ্রহ, পূর্ব বর্ধমান পুলিশ

Saumitra Khan: সাংসদ সৌমিত্র খাঁকে পুলিশ নিশানা করতেই পাল্টা কী বললেন তিনি?

West Bengal Election 2026: বিধানসভা ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি। এবার পূর্ব বর্ধমানে পুলিশের তল্লাশি অভিযানে একটি গাড়ি থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ নগদ টাকা। আর সেই টাকার উৎস খুঁজতে গিয়েই বিস্ফোরক দাবি করল জেলা পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের সাথে সরাসরি যোগ রয়েছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এক আপ্তসহায়কের (PA)। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশকেই পাল্টা কড়া ভাষায় আক্রমণ করেছেন সাংসদ।

Advertisment

কী ঘটেছিল?

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের রেনেসাঁ উপনগরীর কাছে একটি সাদা রঙের চারচাকা গাড়ি আটকায় পুলিশ। গাড়ির পিছনের সিটের তলা থেকে উদ্ধার হয় নগদ ৬ লক্ষ ৪৯ হাজার টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয় বাঁকুড়ার ওন্দার দুই বাসিন্দা সৌরভ ঘোড়ুই এবং বাপন হাঁসদাকে।

আরও পড়ুন- West Bengal News Live: রেপো রেট নিয়ে বড়সড় ঘোষণা RBI-এর, কমবে EMI-এর বোঝা?

Advertisment

সাংসদের নাম জড়িয়ে পুলিশের ‘বোমা’

অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন, ধৃতদের জেরা করে জানা গিয়েছে, তারা পূর্ব বর্ধমান ও লাগোয়া জেলার বিভিন্ন বালিঘাট থেকে ওই টাকা সংগ্রহ করেছিল। ধৃতদের বয়ান অনুযায়ী, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র আপ্তসহায়ক হৃদয় পাল তাদের এই টাকা সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, "ধৃতরা জানিয়েছে তারা হৃদয় পালের নির্দেশে বালিঘাট থেকে টাকা সংগ্রহ করছিল। আমরা এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছাতে চাই।"

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: "শকুনের নজর কেবল ভোটের দিকে!" DA নির্দেশের পরেই মুখ্যমন্ত্রীর 'আইনজীবী লড়াই' নিয়ে সরব অধীর

এদিকে, তাঁর নাম জড়াতেই গর্জে উঠলেন সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ফোন মারফত ক্ষোভ উগরে দিয়ে বলেন, "হৃদয় পাল নামে আমার কোনো পিএ নেই।" সাংসদ সরাসরি অতিরিক্ত পুলিশ সুপারকে আক্রমণ করে বলেন, তিনি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের হয়ে কাজ করছেন।

আরও পড়ুন- West Bengal Weather: বসন্তের আগে শীতের ঝোড়ো কামব্যাক, এখনই উঠছে না লেপ-কম্বল! জানুন লেটেস্ট আপডেট

তাঁর প্রশ্ন, "যাঁরা টাকা দিয়েছে বলে দাবি করা হচ্ছে, তাঁদের সঙ্গে আমার কথা বলার কোনো প্রমাণ কি পুলিশের কাছে আছে? আসলে আমি ভোট করাতে জানি বলেই আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।"সৌমিত্র খাঁ আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টে মানহানির মামলা (Defamation Case) করবেন।

West Bengal Assembly Election 2026 Cash seized in Burdwan Saumitra Khan