/indian-express-bangla/media/media_files/m9ZvZNWcfDWhgpZOfqYC.jpg)
Eastern Railway: প্রতীকী ছবি। Photograph: (pp)
New train timetable Eastern Railway: যাত্রী পরিষেবায় বড়সড় উন্নতির লক্ষ্যে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে পূর্ব রেলের নতুন টাইম টেবিল। এই নতুন সময়সূচির মাধ্যমে ট্রেন চলাচলের অ্যালগরিদমে উল্লেখযোগ্য উন্নতি এবং ট্রেনের পথ অপ্টিমাইজেশনের ফলে বহু রুটে যাত্রা সময় কমবে। এর ফলে অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং ভবিষ্যতে আরও বেশি ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
রেল সূত্রে খবর, সারা বছর ধরে চালানো নিরবচ্ছিন্ন রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত উন্নয়নের ফল হিসেবেই এই নতুন টাইম টেবিল সম্ভব হয়েছে। ট্র্যাক ও সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণের ফলে যাত্রীরা আগের তুলনায় দ্রুত ও আরও কার্যকর ট্রেন পরিষেবা পাবেন। এতে রেল যাত্রা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
নতুন টাইম টেবিলে মেল ও এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেনের সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, সময় সংশোধন এবং রুট সম্প্রসারণ করা হয়েছে।
লোকাল ট্রেন পরিষেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন
নতুন সময়সূচি অনুযায়ী...
হাওড়া–আরামবাগ–হাওড়া ছ’টি ইএমইউ লোকাল (৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০, ৩৭৩৬৬) সম্প্রসারিত হয়ে যাবে গোঘাট পর্যন্ত।
আরও পড়ুন-Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস
হাওড়া–তারকেশ্বর–হাওড়া দুটি ইএমইউ লোকাল (৩৭৩৪১, ৩৭৩৫৪) যাবে গোঘাট পর্যন্ত।
তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর চারটি ইএমইউ লোকাল (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮, ৩৭৩৮৬) সম্প্রসারিত হবে গোঘাট পর্যন্ত।
শিয়ালদহ–রানাঘাট একটি ইএমইউ লোকাল (৩১৬৩৫) চলবে শান্তিপুর পর্যন্ত।
বি বি দি বাগ–ব্যারাকপুর একটি ইএমইউ লোকাল (৩০১১৩) এবং ব্যারাকপুর–শিয়ালদহ একটি ইএমইউ লোকাল (৩১২৪২) সম্প্রসারিত হয়ে যাবে কল্যাণী পর্যন্ত।
এছাড়া, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বার্দ্ধমান–তিনপাহাড় দুটি মেমু ট্রেন (৬৩০৬৩, ৬৩০৬৪) সম্প্রসারিত হয়ে যাবে সাহিবগঞ্জ পর্যন্ত।
ট্রেনের ফ্রিকোয়েন্সি ও সময়সূচিতে বদল
নতুন টাইম টেবিলে...
হাসনাবাদ–বারাসত–হাসনাবাদ ইএমইউ লোকাল (৩৩৩১৮/৩৩৩২১) এখন থেকে সপ্তাহে সাত দিনই চলবে, আগে যা চলত সপ্তাহে ৬ দিন।
শিয়ালদহ–ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ (৩১২২৩/৩১২৪২) এবং ব্যারাকপুর–বি বি ডি বাগ ইএমইউ (৩০১১৬/৩০১১৩) এখন থেকে সপ্তাহে ছ’দিন চলবে, আগে যা ছিল দৈনিক।
আরও পড়ুন-Mamata On SIR: SIR-এ নাম বাদ? কীভাবে নাম তুলবেন তালিকায়? বড় কৌশলের ঘোষণা মমতার
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাইম টেবিলে ৪৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ২০৩টি ইএমইউ, মেমু, ডেমু ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে।
সব মিলিয়ে, এই নতুন টাইম টেবিলের মাধ্যমে ইস্টার্ন রেলে যাত্রী পরিষেবায় গতি, সময়ানুবর্তিতা ও কার্যকারিতার ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলে মনে করছেন রেল আধিকারিকরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us