/indian-express-bangla/media/media_files/2025/11/06/kolkata-high-court-directs-eci-to-file-affidavit-on-sir-process-west-bengal-2025-11-06-14-43-50.jpg)
SIR নিয়ে বিরাট আপডেট, বড় সিদ্ধান্ত কমিশনের
West Bengal SIR 2025: SIR নিয়ে বিরাট আপডেট, পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। পাশাপাশি পিছিয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণও। কমিশন সূত্রে খবর, ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকা। SIR-এর এনিউমারেশন ফর্মের ডেডলাইন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। ১৬-ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন জানানোর সুযোগ থাকবে। ১৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশেষ শুনানি ও সিদ্ধান্তগ্রহণ। কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে পিছিয়ে গেল দিনক্ষণ।
বিরাট লাফ! সোনার দাম বাড়ল ৪হাজার টাকা, জানুন আপনার শহরের আজ হলুদ ধাতুর দর
ভারতের নির্বাচন কমিশন (ইসি)১২ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (Special Intensive Revision—SIR) প্রক্রিয়ার সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা করেছে। নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ অভিযান এখন আরও এক সপ্তাহ ধরে চলবে বলেই জানানো হয়েছে কমিশনের তরফে।
নতুন সূচি অনুযায়ী, ফর্ম বিলি ৪ ডিসেম্বরের পরিবর্তে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বরের বদলে ১৬ ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ করা হয়েছে। সংশোধিত সময়সূচিতে ১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকার চূড়ান্ত যাচাই এবং প্রকাশের অনুমতি নেওয়ার কাজ সম্পন্ন হবে।
দীঘার মুকুটে জুড়ল নয়া পালক, ভ্রমণ প্রিয় বাঙালি হিসাবে এই খবরে গর্ব হবে আপনারও
Election Commission of India Revises Schedule for Special Intensive Revision (SIR) of Electoral Rolls by extending the dates by one week.
— Election Commission of India (@ECISVEEP) November 30, 2025
Read in detail: https://t.co/f83g3nShuX#ECIpic.twitter.com/hLoQ45TPFL
কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, “SIR-এর সময়সীমা এক সপ্তাহ বাড়ানোই প্রমাণ করে এত কম সময়ে এই কাজ সম্পন্ন করা সম্ভব নয়।” তিনি দাবি করেন, ইসি-র উচিত যথাযথ আলোচনার মাধ্যমে কাজ পরিচালনা করা। তিনি অভিযোগ করেন, SIR নিয়ে কোনও আলোচনায় রাজি নয় সরকার। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও অভিযোগ তোলেন যে, সংসদে হাজির থাকলেও তিনি SIR সংক্রান্ত আলোচনায় অংশ নিচ্ছেন না।
দৈত্যের শক্তি! শ্রীলঙ্কায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে ভারতে ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন ‘দিতোয়া’, জারি রেড অ্যালার্ট
এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ব্লক লেভেল অফিসাররা (বিএলও) এনুমারেশন ফর্ম বিলি করছেন। নাগরিকরা চাইলে অফলাইন ছাড়াও অনলাইনে এই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন বলে জানিয়েছে কমিশন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমস্ত যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, ভুয়ো বা ডুয়েল এন্ট্রি মুছে ফেলা। এর আগে বিহার বিধানসভা নির্বাচনের আগে একই ধরনের বিশেষ সংশোধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছিল নির্বাচন কমিশন, যদিও তা নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়েছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us