Abhishek Banerjee: 'অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর' মন্তব্যে বিজেপিকে তুলোধোনা, অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি অভিষেকের

Abhishek Banerjee: অভিষেক বলেন, “যাঁরা এতদিন বলেছিলেন বাংলায় এক কোটি অনুপ্রবেশকারী রয়েছে, আজ তাঁদের মুখোশ খুলে গিয়েছে। নির্বাচন কমিশনই বিজেপির মিথ্যা দাবি ফাঁস করেছে।”

Abhishek Banerjee: অভিষেক বলেন, “যাঁরা এতদিন বলেছিলেন বাংলায় এক কোটি অনুপ্রবেশকারী রয়েছে, আজ তাঁদের মুখোশ খুলে গিয়েছে। নির্বাচন কমিশনই বিজেপির মিথ্যা দাবি ফাঁস করেছে।”

author-image
IE Bangla Web Desk
New Update
Vidyasagar Jayanti,  Amit Shah Kolkata,  Abhishek Banerjee speech,  Vidyasagar statue vandalism,  BJP vs TMC Bengal  ,Vidyasagar College Kolkata  ,Santosh Mitra Square Durga Puja,  Bengal 2 lakh crore funds,  Sonar Bangla debate  ,Durga Puja politics,বিদ্যাসাগরের জন্মদিন  ,অমিত শাহ  ,অভিষেক বন্দ্যোপাধ্যায়  ,বিদ্যাসাগরের মূর্তি ভাঙা  ,বিজেপি বনাম তৃণমূল,  কলকাতা বিদ্যাসাগর কলেজ,  সন্তোষ মিত্র স্কোয়ার পুজো  ,বাংলার ২ লক্ষ কোটি টাকা,  সোনার বাংলা বিতর্ক,  দুর্গাপুজো রাজনীতি

Abhishek Banerjee & Amit Shah: অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ।

Abhishek Banerjee: নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর প্রকাশিত খসড়া ভোটার তালিকার তথ্যকে সামনে রেখে বিজেপির ‘এক কোটি অনুপ্রবেশকারী’ দাবিকে কার্যত ভুয়ো বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন, নির্বাচন কমিশনের তথ্যই বিজেপির দীর্ঘদিনের প্রচারিত মিথ্যাকে প্রকাশ্যে এনে দিয়েছে এবং এই মিথ্যাচারের জন্য বিজেপির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

Advertisment

মঙ্গলবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। SIR প্রক্রিয়ায় মৃত্যু, স্থানান্তরসহ একাধিক কারণে রাজ্যজুড়ে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, কমিশনের তথ্য অনুযায়ী তথাকথিত ‘ভুয়ো’ বা ‘ভুতুড়ে’ ভোটারের সংখ্যা   ১.৮৩ লক্ষ, যেটা বিজেপি নেতাদের বারবার বলা এক কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর দাবির ধারেকাছেও নয়।

অভিষেক বলেন, “যাঁরা এতদিন বলেছিলেন বাংলায় এক কোটি অনুপ্রবেশকারী রয়েছে, আজ তাঁদের মুখোশ খুলে গিয়েছে। নির্বাচন কমিশনই বিজেপির মিথ্যা দাবি ফাঁস করেছে।” তাঁর অভিযোগ, গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে বদনাম করার ধারাবাহিক চেষ্টা চালিয়েছে বিজেপি। “সমস্ত বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া লজ্জাজনক। এখনই এই অপপ্রচার বন্ধ হওয়া উচিত এবং বিজেপির উচিত বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া”।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও জানান, SIR প্রক্রিয়া এখনও চূড়ান্ত নয়। “এখনও প্রায় ৪৫ দিন সময় রয়েছে দাবি ও আপত্তি জানানোর জন্য। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই,”। পাশাপাশি অনুপ্রবেশ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “যদি সত্যিই বাংলায় অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে তার জবাব দিতে হবে অমিত শাহকেই। সীমান্ত নিরাপত্তা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে।”

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এক মাস ধরে গণনা, যাচাইপর্বের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে মৃত্যু, স্থায়ী স্থানান্তর, নকল নাম, ডুপ্লিকেট এন্ট্রি  এবং গণনা ফর্ম জমা না দেওয়ার মতো বিভিন্ন কারণ দেখিয়ে নাম বাদ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা পশ্চিমবঙ্গে রয়েছে এবং তাঁদের ভোটের প্রভাবেই নির্বাচনের ফল বদলে যাচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের এই তথ্য রাজনৈতিক মহলে নতুন বিতর্ক উসকে দিয়েছে।

আরও পড়ুন- রাজ্যপালের পর শুভেন্দু, যুবভারতীতে ঢুকতে বাধা, ৩০০ কোটি দুর্নীতির বিরাট অভিযোগে তোলপাড়

আরও পড়ুন- West Bengal News Live Updates: ‘সবকিছু করার পরও আক্রমণ!’ যুবভারতী নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিষেক 

 আরও পড়ুন-পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যা মামলা: দোষী তিনজনের দৃষ্টান্তমূলক সাজা

bjp abhishek banerjee