West Bengal SIR 2025: সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের, আপনার নাম নেই তো? কীভাবে জানবেন?

West Bengal SIR 2025: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে শনিবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকাভুক্ত ভোটারদের নাম প্রকাশ করল নির্বাচন কমিশন।

West Bengal SIR 2025: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে শনিবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকাভুক্ত ভোটারদের নাম প্রকাশ করল নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
ECI Bengal voters list, logical discrepancy voters, unmapped voters West Bengal, Supreme Court order ECI, Special Intensive Revision SIR, West Bengal electoral roll, BLO software delay, voter list revision Bengal, Election Commission of India news, SIR controversy West Bengal

সুপ্রিম নির্দেশ মেনে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নামের তালিকা প্রকাশ কমিশনের

West Bengal SIR 2025: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে শনিবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকাভুক্ত ভোটারদের নাম প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (SIR) প্রক্রিয়ায় চিহ্নিত এই তালিকায় যাঁদের নাম রয়েছে, তা ইতিমধ্যেই অনলাইনে আপলোড করা হয়েছে।

Advertisment

কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার জেলা নির্বাচন আধিকারিকরা ওই তালিকা ডাউনলোড করে গ্রাম পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে টাঙাবেন। সুপ্রিম কোর্ট গত ১৯ জানুয়ারি নির্দেশ দিয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ তালিকায় থাকা ভোটারদের নাম সর্বসমক্ষে প্রকাশ করতে হবে।নির্বাচন কমিশনের ওই আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানান, “আমাদের ওয়েবসাইটে আনম্যাপড ভোটারদের তালিকা এবং যাঁদের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রেপ্যান্সি রয়েছে, সেই নামগুলি প্রকাশ করা হয়েছে।”

আরও পড়ুন- সোনায় মোড়া পেন থেকে ইন্দিরা গান্ধীর সাক্ষরের সাক্ষী.... একছাদের নিচেই কলমের অজানা ইতিহাস

কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে উত্তরাধিকার (প্রোজেনি) সংযোগে লজিক্যাল ডিসক্রেপ্যান্সির মধ্যে রয়েছে অভিভাবকের নামের অসঙ্গতি অথবা ভোটার ও তাঁর অভিভাবকের বয়সের পার্থক্য ১৫ বছরের কম কিংবা ৫০ বছরের বেশি হওয়ার মতো বিষয়। এই ধরনের অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনকে আগেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল, যার পরিপ্রেক্ষিতেই শীর্ষ আদালতের নির্দেশে এই তালিকা প্রকাশ করা হয়েছে। 

সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গে ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ও ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত ভোটারদের তালিকা শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল নির্বাচন কমিশন (ECI)। দীর্ঘ অনিশ্চয়তার পর এই তালিকা প্রকাশ করা হয়। কমিশনের সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে রাজ্যের বিভিন্ন সরকারি দফতর, গ্রাম পঞ্চায়েত ভবন এবং পুরসভা ওয়ার্ড অফিসে এই তালিকা সর্বসমক্ষে টাঙিয়ে দেওয়া হবে। 

আরও পড়ুন-রাজ্যে ডিজিপি নিয়োগ নিয়ে ফের নতুন বিতর্ক, রাজীব কুমারের নাম সুপারিশেই 'তোলপাড়'!

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, SIR প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসারদের (BLO) প্রয়োজনীয় সফটওয়্যার দেরিতে পৌঁছনোর কারণেই তালিকা প্রকাশে বিলম্ব হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত সফটওয়্যার না পাওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে সমস্যা দেখা দেয়। পরে সফটওয়্যার পৌঁছনোর পর তালিকা ডাউনলোড, প্রিন্ট ও প্রদর্শনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দফতর।

সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, SIR প্রক্রিয়ার আওতায় ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ও ‘আনম্যাপড’ শ্রেণিভুক্ত ভোটারদের নাম গ্রাম পঞ্চায়েত, ব্লক, তালুকা, মহকুমা এবং পুরসভা ওয়ার্ড অফিসে প্রকাশ করতে হবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে এবং সংশ্লিষ্ট সকলকে  ন্যায্য সুযোগ দিতে হবে।

এই নির্দেশ মেনে নির্বাচন কমিশন বুধবার পশ্চিমবঙ্গের CEO মনোজ আগরওয়ালকে জানুয়ারি ২৪-এর মধ্যে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, মহকুমা অফিস ও পুরসভা ওয়ার্ডে তালিকা টাঙানোর নির্দেশ দেয়। পাশাপাশি কমিশন স্পষ্ট করে জানায়, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ও ‘আনম্যাপড’ তালিকাভুক্ত ব্যক্তিরা তাঁদের নথি বা আপত্তি অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট (BLA) হলেও চলবে, তবে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত অনুমতিপত্র থাকতে হবে।

আরও পড়ুন- খেলা শুরু! ভোটের কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠক অভিষেক, দিলেন বড় নির্দেশ

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্র এলাকার কাছাকাছি একটি করে গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস বা ওয়ার্ড অফিস নির্দিষ্ট করতে বলা হয়েছে, যেখানে নথি জমা ও শুনানির ব্যবস্থা থাকবে। নাম প্রকাশের দিন থেকে সর্বোচ্চ দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে তাঁদের নথি বা আপত্তি জমা দিতে পারবেন।

এদিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল এজেন্ট, সাংসদ, বিধায়ক ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়াকে অপরিকল্পিত ও অমানবিক বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন এখনও পুরোপুরি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, এই SIR প্রক্রিয়ার জেরে রাজ্যে এখনও পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, ২৫ জানুয়ারি ভোটার দিবসে রাজ্যের প্রতিটি ব্লকে এই SIR প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-'প্রেমের রঙে' রঙিন গোলাপবাগ ক্যাম্পাস, সরস্বতী পুজোর পরদিন রীতি মেনেই চলল 'তত্ত্ব আদান প্রদান', উচ্ছ্বাসে মাতোয়ারা...

ECI West Bengal SIR 2025