লাইন দেওয়ার দিন শেষ! SIR-এ ই-শুনানির নতুন দুয়ার খুলল নির্বাচন কমিশন

ECI SIR Hearing Online: ভোটারদের জন্য দারুণ খবর! এবার আপনার নামে কোনো এসআইআর (SIR) শুনানি বা নোটিশ আছে কি না, তা সহজেই জানা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। অনলাইনে নথি জমার সুযোগ ও ওটিপি-নির্ভর এই নতুন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।

ECI SIR Hearing Online: ভোটারদের জন্য দারুণ খবর! এবার আপনার নামে কোনো এসআইআর (SIR) শুনানি বা নোটিশ আছে কি না, তা সহজেই জানা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। অনলাইনে নথি জমার সুযোগ ও ওটিপি-নির্ভর এই নতুন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Election Commission of India (ECI)  ,West Bengal Government  ,Officers Suspended , Nandini Chakraborty,  Serious Misconduct  ,Dereliction of Duty,AERO suspension West Bengal,নির্বাচন কমিশন  ,৭ সরকারি আধিকারিক সাসপেন্ড,  পশ্চিমবঙ্গ সংবাদ  ,নবান্ন,  শোকজ ও বরখাস্ত  ,মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি নিউজ

Election Commission of India: নির্বাচন কমিশনের সদর কার্যালয়।

Check Voter Notice Online: সাধারণ ভোটারদের সুবিধার্থে এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। এবার থেকে 'এসআইআর' (SIR) সংক্রান্ত শুনানি বা কোনও নোটিশ জারি হয়েছে কিনা, তা জানার জন্য আর সরকারি দপ্তরে দৌড়াদৌড়ি করতে হবে না। স্রেফ একটি ক্লিকের মাধ্যমেই নিজের স্ট্যাটাস যাচাই করতে পারবেন ভোটাররা।

Advertisment

অনলাইনেই মিলবে শুনানির হদিশ

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা এখন সরাসরি eci.gov.in পোর্টালে গিয়ে চেক করতে পারবেন তাঁদের নামে কোনও হেয়ারিং বা শুনানির নোটিশ রয়েছে কিনা। মূলত ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন বা কোনও অভিযোগ সংক্রান্ত বিষয়ে এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- West Bengal Weather: বিদায়বেলায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় কি তবে গরম? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

অনলাইনে নথি জমার সুযোগ

শুধুমাত্র নোটিশ দেখাই নয়, কমিশন যদি কোনও নির্দিষ্ট নথি বা ডকুমেন্টস দাবি করে, তবে তাও এই পোর্টালের মাধ্যমেই আপলোড করা যাবে। ভোটারদের আপলোড করা সেই নথি সরাসরি অনলাইনে যাচাই (Verify) করে নেবে কমিশন। এর ফলে সময় যেমন বাঁচবে, তেমনই কমবে হয়রানি।

আরও পড়ুন-Rokeya Prachy: 'রাস্তায় বেরোলে দেহ ৫ টুকরো করে ফেলবে!' ইউনূসের বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রোকেয়া প্রাচী

মোবাইল লিঙ্কিং বাধ্যতামূলক

তবে এই পরিষেবাটি পাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত রয়েছে। ভোটারদের মোবাইল নম্বরের সঙ্গে এপিক (EPIC) নম্বর বা ভোটার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যিক। কারণ, পুরো প্রক্রিয়াটি হবে ওটিপি (OTP) নির্ভর। এক নজরে নতুন পরিষেবার সুবিধাগুলি হল, নোটিশ জারি হয়েছে কিনা তা স্বচ্ছভাবে পোর্টালে দেখা যাবে।

আরও পড়ুন-Madhyamik 2026: মাধ্যমিক ২০২৬, ভৌত বিজ্ঞানের প্রশ্ন নিয়ে চিন্তিত? ভাইরাল এই সাজেশনটি মিস করলেই পস্তাবেন!

এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তি সশরীরে উপস্থিত না হয়েও প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন অনলাইনেই নথি যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেবে।
এই পদক্ষেপের ফলে শুনানির জন্য সরকারি অফিসে লাইনে দাঁড়ানোর ঝামেলাও কমবে।

Bengali News Bengali News Today SIR Voters.eci.gov.in eci.gov.in ECI SIR Hearing Online EPIC Mobile OTP Process