/indian-express-bangla/media/media_files/2025/12/28/eci-2025-12-28-12-18-29.jpg)
কাকলির অভিযোগ উড়িয়ে দিল কমিশন
ECI : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগকে কার্যত উড়িয়ে দিল নির্বাচন কমিশন। গতকাল টিএমসি সাংসদ অভিযোগ করেন,তাঁর পরিবারের চার সদস্যকে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাংসদের দুই ছেলে, মা এবং বোন।
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
চারবারের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন, "খসড়া তালিকা দেখে তিনি নিজেই বিস্মিত"। তাঁর দাবি, “আমি দেখেছি আমার দুই ছেলের নাম খসড়া তালিকায় নেই। তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। তারা দু’জনেই সরকারি কর্মচারী এবং শুনানিতে উপস্থিত থাকবে।” তিনি আরও জানান, "তাঁর মা ও বোন আলাদা বুথের ভোটার হলেও তাঁদের নামও তালিকায় নেই"। কাকলির বক্তব্য, "এই ঘটনা SIR প্রক্রিয়ার বাস্তব চিত্র তুলে ধরছে"। তাঁর অভিযোগ, "প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ, যাঁরা প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে খুব বেশি সচেতন নন, তাঁরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অনেক ক্ষেত্রেই না জানিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে এবং শুনানির নামে হয়রানি করা হচ্ছে", বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
লোকসভার চিফ হুইপ এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন, "তাঁর পরিবারের দীর্ঘদিনের প্রকাশ্য ও রাজনৈতিক পরিচিতি থাকা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটতে পারে"। তিনি বলেন, “আমার ছেলেরা সরকারি কর্মচারী। তাঁদের প্রয়াত বাবা সুদর্শন ঘোষ দস্তিদার পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ছিলেন। আমি নিজে ২০০৯ সাল থেকে সাংসদ। তবুও আমার পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা হচ্ছে। যাচাইয়ের নামে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে যে হয়রানির অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটি তারই প্রমাণ।”
The Claim is misleading.
— CEO West Bengal (@CEOWestBengal) December 27, 2025
The Enumeration forms clearly shows that there is no linkage. So they are called for hearing as per relevant provisions of the notification of ECI.#ECI@ECISVEEP@SpokespersonECI@PIBKolkata@AIRKolkatapic.twitter.com/TXIxGHMH0y
এদিকে কাকলির অভিযোগের পরই এক্স-র পোস্ট করে কমিশনের তরফে জানানো হয়েছে, এনুমারেশন ফর্মে লিঙ্কেজ না থাকার জন্যই ডাকা হয়েছে সাংসদের পরিবারের সদস্যদের। টুতবে কমিশনের তরফে এও জানানো হয়েছে, সাংসদের বৃদ্ধা মাকে হাজিরার জন্য আসার প্রয়োজন নেই। বাড়ি গিয়েই শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us