Bengal SIR 2025: SIR নিয়ে তোলপাড় বাংলা, তড়িঘড়ি বিরাট সিদ্ধান্ত নিল কমিশন

Bengal SIR 2025: নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে, বিভিন্ন জেলায় এসআইআর প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনে সঠিকভাবে পরিচালিত হয়নি, এমন অভিযোগ পাওয়ার পরই অতিরিক্ত পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Bengal SIR 2025: নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে, বিভিন্ন জেলায় এসআইআর প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনে সঠিকভাবে পরিচালিত হয়নি, এমন অভিযোগ পাওয়ার পরই অতিরিক্ত পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news,  Kolkata news live  ,28 October 2025 news updates  ,Cyclone Montha update  ,West Bengal weather alert  ,Alipore weather office  ,Kolkata rain forecast,  SIR process West Bengal  ,Voter list revision West Bengal,  Supreme Court 100 days work order  ,Abhishek Banerjee statement  ,Mamata Banerjee government news  ,Andhra Pradesh cyclone impact  ,North Bengal rainfall,  Election Commission West Bengal , Political developments in Bengal,  Heavy rain warning Bengal  ,Fishermen alert Bay of Bengal,পশ্চিমবঙ্গ খবর,  কলকাতা নিউজ লাইভ  ,২৮ অক্টোবর ২০২৫ আপডেট  ,ঘূর্ণিঝড় মন্থা আপডেট,  পশ্চিমবঙ্গের আবহাওয়া,  আলিপুর আবহাওয়া দপ্তর  ,কলকাতায় বৃষ্টির পূর্বাভাস  ,এসআইআর প্রক্রিয়া শুরু,  ভোটার তালিকা সংশোধন  ,সুপ্রিম কোর্ট ১০০ দিনের কাজ রায়,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,  মমতা বন্দ্যোপাধ্যায় সরকার  ,অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফল,  দক্ষিণবঙ্গের বৃষ্টি,  উত্তরবঙ্গ আবহাওয়া আপডেট  ,নির্বাচন কমিশনের ঘোষণা  ,রাজনৈতিক আপডেট পশ্চিমবঙ

পশ্চিমবঙ্গে নজরদারি আরও কড়া করল নির্বাচন কমিশন।

Bengal SIR 2025: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে চলা বিতর্কের মাঝেই পশ্চিমবঙ্গে নজরদারি আরও কড়া করল নির্বাচন কমিশন। আরও ১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষককে রাজ্যে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ECI)। এর ফলে বর্তমানে পশ্চিমবঙ্গে মোতায়েন কেন্দ্রীয় পর্যবেক্ষকের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ২০।

Advertisment

আরও পড়ুন- রাজ্য চাইলে বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী, NIA তদন্তের রাস্তাও খোলা রাখল হাইকোর্ট! কড়া বার্তা জেলা প্রশাসনকে  

নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে, বিভিন্ন জেলায় এসআইআর প্রক্রিয়া নির্ধারিত নিয়ম মেনে সঠিকভাবে পরিচালিত হয়নি, এমন অভিযোগ পাওয়ার পরই অতিরিক্ত পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ১০ থেকে ১২টি জেলায় অনিয়মের আশঙ্কা বা  অভিযোগ এসেছে, যার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষভাবে নজরে রয়েছে।

অভিযোগ, ওই সব জেলায় ভোটার তালিকা সংশোধনের কাজ হয় অসম্পূর্ণ ছিল, নয়তো প্রক্রিয়াগত ত্রুটি থেকে গেছে। মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার করতে কমিশন এই অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, বুধবারের মধ্যেই পর্যবেক্ষকেরা পশ্চিমবঙ্গে পৌঁছতে পারেন।

আরও পড়ুন- "আর কতবার ডাকবেন?" শুনানির যন্ত্রণায় অতিষ্ঠ জনতা! বাসন্তীতে জ্বলল আগুন, বারাসাতে রাস্তায় শুয়ে প্রতিবাদ  

এর আগেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় যুক্ত কোনও বুথ লেভেল অফিসার (BLO) বা অন্য আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের এক আধিকারিক জানান, “কোনও ধরনের ভুল বা অনিয়ম বরদাস্ত করা হবে না। স্বচ্ছতা ও নিয়ম মানা নিশ্চিত করতে সর্বোচ্চ কঠোরতা বজায় রাখা হবে।”

উল্লেখ্য, বর্তমানে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে, তবে পশ্চিমবঙ্গেই এই প্রক্রিয়া ঘিরে সবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টিতে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও। সম্প্রতি শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, এসআইআর চলাকালীন চিহ্নিত সমস্ত ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বা যুক্তিগত অসঙ্গতির পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি শুনানির সময় নথি জমা নিলে তার রসিদ দেওয়া বাধ্যতামূলক বলেও নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন- মোদীর পাল্টা এবার সিঙ্গুরে মমতাও! ভোটের আগে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ে তৈরি তৃণমূল

ECI SIR