"তৃণমূলের রাজনৈতিক পরিকল্পনা হাইজ্যাক",আইপ্যাকে ইডি অভিযান নিয়ে অমিত শাহকে নিশানা মমতার

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চরম উত্তেজনা বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশিকে কেন্দ্র করে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি।

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চরম উত্তেজনা বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশিকে কেন্দ্র করে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, north bengal flood,bjp mp khagen murmu,shankar ghosh, nagrakata bjp attacked,siliguri news, north bengal weather update today,bengali news today, suvendu adhikari mirisk, mamata banerjee mirik visit,খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়, মিরিকে মমতা, শুবেন্দু অধিকারী, নাগরাকাটা বিজেপি হামলা

আইপ্যাকে ইডি অভিযান নিয়ে অমিত শাহকে নিশানা মমতার

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চরম উত্তেজনা বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের দফতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশিকে কেন্দ্র করে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। কয়লা পাচার মামলায় ইডি যখন আই-প্যাকের অফিস ও সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিল, ঠিক সেই সময়ই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি।

Advertisment

জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?   

বৃহস্পতিবার সকাল থেকেই লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাসভবন এবং সল্টলেকের সেক্টর ফাইভে আই-প্যাকের অফিসে তল্লাশি শুরু করে ইডি। দুপুর বারোটা নাগাদ তল্লাশি চলাকালীন হঠাৎ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। তাঁর কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কয়েক মিনিটের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, হাতে একটি সবুজ ফাইল ও ল্যাপটপ নিয়ে। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, 'ইডি দলের গুরুত্বপূর্ণ নথি, হার্ডডিস্ক, ফোন ও প্রার্থী তালিকা বাজেয়াপ্ত করার চেষ্টা করছে'। মমতার বক্তব্য, “ওরা আমার দলের সমস্ত নথি নিয়ে যাচ্ছিল। আমি সেগুলো ফিরিয়ে এনেছি।” এই প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করে বলেন, “ইডির কাজ কি দলীয় হার্ডডিস্ক আর প্রার্থী তালিকা সংগ্রহ করা? যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশ চালাতে পারেন না, তিনিই আমার দলের নথি বাজেয়াপ্ত করছেন।”

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, একদিকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, অন্যদিকে এই ধরনের অভিযানের মাধ্যমে দলের রাজনৈতিক পরিকল্পনা “হাইজ্যাক” করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, “আমি যদি বিজেপির অফিস বা আইটি সেলে অভিযান চালাই, তাহলে কি তারা চুপ করে থাকবে? বাংলা জিততে চাইলে রাজনৈতিকভাবে লড়ুন।”

লাউডন স্ট্রিট থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সল্টলেকের আই-প্যাক অফিসেও যান। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি আর্থিক জালিয়াতি এবং কয়লা পাচার সংক্রান্ত পুরনো মামলার সূত্র ধরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চলে।

ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?

প্রায় এক ঘন্টা পর আই-প্যাকের অফিস থেকে বেরিয়ে এসে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বিজেপিকে নিশানা করে বলেন, "বাংলা জিততে চাইলে রাজনৈতিক ভাবে লড়াই করুন। আমি যদি বিজেপির অফিসে হানা দিই। তাহলে ওরা কী চুপ করে বসে থাকবে? ইডিকে কাজে লাগিয়ে  নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক তথ্য নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে প্রতিটি ব্লকে ব্লকে জেলায় জেলায় প্রতিবাদ মিছিলের ডাক দেন মুখ্যমন্ত্রী"।

তিনি আরও বলেন, "মানি পাওয়ার, মাসল পাওয়ার ব্যাবহার করে গায়ের জোরে সব কিছু দখল করার চেষ্টা করছে। আমরা রেজিস্টার্ড রাজনৈতিক দল, ইনকাম ট্যাক্স দিই। অমিত শাহকে নিশানা করে মমতা বলেন,এখনও সহ্য করছি। প্রতীকের বাড়িতে যা করেছে আই প্যাকের অফিসেও তাই করেছে। তথ্য লুঠ, ভোটার লুঠ, বাংলাকেও লুঠ করার চেষ্টা করছে বিজেপি। সৌজন্য দেখাবো, সব সহ্য করব, তবে সেটা আমার দুর্বলতা নয়। আমার দলের তথ্য, ভোটের স্ট্র্যাটেজি সব ট্র্যান্সফার করা হয়েছে"। 

শতাব্দী প্রাচীন পুরসভায় শ'য়ে শ'য়ে কর্মী ছাঁটাই, নিয়োগ করল কে? বিরাট মন্তব্যে তোলপাড় ফেললেন মহুয়া

পাশাপাশি মমতা অভিযোগ করেন, "স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে"। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এভাবে একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে ঢুকে তল্লাশি চালানো সম্পূর্ণ অন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।বাংলা জিততে হলে রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানেই করা উচিত, কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে নয়"। এই প্রসঙ্গে তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে বলেন, "এ ধরনের পদক্ষেপ কার্যত গণতন্ত্রকে হত্যা করার সামিল"। 

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে সিবিআই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে অভিযান চালালে সেখানে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে বসেন। আই-প্যাক ও প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের ঘটনাকে ঘিরে এবারও কেন্দ্র ও রাজ্যের সংঘাত প্রকাশ্যে এল, যা বিধানসভা ভোটের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলল।

আইপ্যাকের অফিসে মমতা, প্রতীক জৈনের বাড়ির পর ইডি তল্লাশি চলাকালীন বার করা হল একাধিক নথি, তোলা হল মমতার গাড়িতে, তুঙ্গে জল্পনা

ED mamata I-PAC