Suvendu Adhikari: “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি মিলবে”, I-PAC-এ ED হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু

IPAC office ED raid: কয়লা কাণ্ডে ইডি তল্লাশির সময় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক।

IPAC office ED raid: কয়লা কাণ্ডে ইডি তল্লাশির সময় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news today, Kolkata news live, West Bengal live updates, Kolkata breaking news, 14 January 2026 news, Bengal headlines, Kolkata latest news, West Bengal today news,Kolkata Fire, Suvendu Adhikari,Mamata Banerjee, India regional news, Bengali news update,আজকের পশ্চিমবঙ্গের খবর, কলকাতার লাইভ নিউজ, বাংলার তাজা খবর, ১৪ জানুয়ারি ২০২৬ খবর, আজকের কলকাতা সংবাদ, পশ্চিমবঙ্গ ব্রেকিং নিউজ, বাংলার শিরোনাম, লাইভ আপডেট বাংলা, রাজ্যের খবর আজ

ED raid Kolkata:বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর।

কয়লা কাণ্ডে পুরনো একটি মামলার সূত্র ধরে বৃহস্পতিবার সকালে কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভে সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে সবুজ রঙের ফাইল এবং একটি ল্যাপটপ দেখা যায়। এরপর তিনি সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসেও যান। সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের বেশ কিছু কাগজপত্র ও গুচ্ছগুচ্ছ ফাইল পাজাখোলা করে তুলে মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলতে দেখা যায়।

আরও পড়ুন- আইপ্যাকের অফিসে মমতা, প্রতীক জৈনের বাড়ির পর ইডি তল্লাশি চলাকালীন বার করা হল একাধিক নথি, তোলা হল মমতার গাড়িতে, তুঙ্গে জল্পনা

কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের সময় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও তৎপরতা নিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির পদক্ষেপ করা উচিত।

এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি হলে ১০০ কোটি টাকা বেরোবে। সম্পূর্ণ অনৈতিক এবং অসংবিধানিক কাজ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে এখনই ইডির ব্যবস্থা নেওয়া উচিত।”

আরও পড়ুন- পরিযায়ী ইস্যুতে মালদা থেকেই কেন্দ্রকে নিশানা অভিষেকের? গোষ্ঠী কোন্দল নিয়ে ভোটের আগে কী বার্তা সেনাপতির?

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কয়লা কাণ্ডের পুরনো একটি মামলায় ইডির তল্লাশি অভিযানের খবর পেয়েই প্রথমে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। পরে সল্টলেকে আইপ্যাকের অফিসেও যান তিনি। দুই জায়গা থেকেই ফাইল ও ল্যাপটপ নিয়ে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীদের।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ইডি তদন্ত চলাকালীন আইপ্যাকের অফিসে সটান মমতা,ভোটের আগে উত্তপ্ত বাংলার রাজনীতি

পরে সল্টলেকের ওই অফিসে পৌঁছান রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু। একই সঙ্গে সেখানে উপস্থিত হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ED raid Kolkata IPAC office ED raid Prateek Jain IPAC Mamata Banerjee ED controversy Suvendu Adhikari allegation Coal scam West Bengal