আইপ্যাকের অফিসে মমতা, প্রতীক জৈনের বাড়ির পর ইডি তল্লাশি চলাকালীন বার করা হল একাধিক নথি, তোলা হল মমতার গাড়িতে, তুঙ্গে জল্পনা

কয়লাকাণ্ডে রাজ্যে দুরন্ত অভিযান ইডির। সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা।

কয়লাকাণ্ডে রাজ্যে দুরন্ত অভিযান ইডির। সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Ipac mamata ED raid

আইপ্যাকের অফিসে মমতা, প্রতীক জৈনের বাড়ির পর ইডি তল্লাশি চলাকালীন বার করা হল একাধিক নথি

কয়লাকাণ্ডে রাজ্যে দুরন্ত অভিযান ইডির। সল্টলেকের আইপ্যাকের অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। পাশাপাশি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। একই সঙ্গে পোস্তায় এক ব্যাবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাকাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় তল্লাশি চালাচ্ছে ইডির টিম। এদিন সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা দেওয়ার কিছু সময়ের পরই ঘটনাস্থলে তড়িঘড়ি হাজির হন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

 জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?   

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের সল্টলেকের অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের আবাসনে তল্লাশি চালায়। প্রতীক জৈন তখন তাঁর চতুর্থ তলা আবাসনে ছিলেন এবং সেখানে ED-এর কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এদিন ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান। এরপর মিনিট কুড়ি থাকার পর বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। হাতে ছিল একটি ফাইল ও একটি ল্যাপটপ। 

মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি

একযোগে আইপ্যাকের সল্ট লেকের অফিস, লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের আবাসন এবং পোস্তা এলাকার এক ব্যবসায়ীর অফিসেও কয়লাকান্ডে অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, "দলের প্রার্থী তালিকা সহ গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা"। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেন মমতা। 'এটাই কি ইডির ভূমিকা'? সরব মুখ্যমন্ত্রী। 'আমি যদি পুলিশ দিয়ে বিজেপি পার্টি অফিসে অভিযান চালায় তাহলে কী হবে'?  প্রশ্ন মমতার। হার্ড ডিস্ক নথিও নিজের সঙ্গে নিয়ে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যান মমতা। এই মুহূর্তে সল্টলেকের সেক্টর ফাইভ আইপ্যাকের অফিসে পৌঁছেছেন তৃণমূল নেত্রী।  

ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?

ইডি অভিযান চলাকালীন কিছু নথি নিয়ে মুখ্যমন্ত্রীর বেরিয়ে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর এই কাজ সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠানের কাজে বাধা ও হস্তক্ষেপের সামিক। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি। 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যাবস্থা  নেওয়া উচিত সরব' রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, "এর আগে রাজীব কুমারের বাড়িতে রেডের সময়ও ধর্ণা দিয়েছেন মমতা। 'অনৈতিক ও অসাংবিধানিক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যাবস্থা না নিলে রাজ্যের কাছে ভুল বার্তা যাবে' সরব শুভেন্দু।  

আই-প্যাক প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে, প্রাশান্ত কিশোরের নেতৃত্বে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে আই-প্যাক তৃণমূল ও রাজ্য সরকারের সঙ্গে কাজ করছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় জয় এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলের সাফল্যে আই-প্যাকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সূত্রের দাবি, এই অভিযান কয়লার চোরাচালানের সঙ্গে সম্পর্কিত মামলার তদন্তের অংশ। তৃণমূলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কও গত কয়েক বছরে এই কেলেঙ্কারির ঘটনায় ED এবং CBI একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে।

শতাব্দী প্রাচীন পুরসভায় শ'য়ে শ'য়ে কর্মী ছাঁটাই, নিয়োগ করল কে? বিরাট মন্তব্যে তোলপাড় ফেললেন মহুয়া

ইডির তল্লাশি ঘিরে টানটান উত্তেজনা। প্রতীক জৈনের বাড়ির পর এবার সল্টলেকের আইপ্যাকের অফিসেও পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্থার কার্যালয় থেকে একাধিক নথিপত্র বের করে এনে তোলা হয় মুখ্যমন্ত্রীর গাড়িতে। গাড়ি ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা। সল্টলেকের আইপ্যাকের অফিসে রয়েছেন কৃষ্ণা চক্রবর্তী, সুজিত বসু সহ একাধিক তৃণমূল নেতা। 

ED mamata