Murshidabad News:গর্ভবতী মেয়ের সামনেই বৃদ্ধ বাবাকে ফেলে মার শ্বশুরবাড়ির সদস্যদের, পরের ঘটনা জানলে...

Murshidabad crime: পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্তদের অনেকেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।

Murshidabad crime: পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্তদের অনেকেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।

author-image
Gopal Thakur
New Update
Murder,  Elderly killed  ,Iron rod assault  ,Domestic dispute  ,In-laws abuse  ,Forced confinement,  Fatal injury  ,Medical examination / Autopsy  ,Police rescue , Murshidabad crime,হত্যা,  বৃদ্ধ নিহত  ,লোহার রড দিয়ে হামলা,  পারিবারিক ঝগড়া  ,শ্বশুর বাড়ির অত্যাচার,  মেয়েকে ঘরে আটকে রাখা  ,মৃত্যুর কারণ রডের আঘাত,  পুলিশ উদ্ধার,  ময়নাতদন্ত  ,মুর্শিদাবাদ অপরাধ

Raghunathganj Police Station: রঘুনাথগঞ্জ থানা।

Crime News:মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃদ্ধ খুন। মেয়েকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে মেয়ের শ্বশুরবা়ডির সদস্যদের বিরুদ্ধে। রঘুনাথগঞ্জের হাটপাড়া এলাকায় বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম তাঞ্জিল শেখ (৬৫), নিহত সুতি থানা এলাকার খাঁপুর-ছাবঘাটি এলাকার বাসিন্দা।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাঞ্জিল সেখ তার গর্ভবতী মেয়েকে আনতে হাটপাড়া এসেছিলেন। মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং শ্বশুরবাড়ির লোকেরা তাঞ্জিল সেখের ওপর লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালায়। পরবর্তীতে তিনি গুরুতর আহত অবস্থায় মারা যান।

আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে দুগ্গা-দর্শনে অভূতপূর্ব সুবিধা কলকাতা মেট্রোয়, বাম্পার খবর জানলে তাজ্জব হবেন!

অভিযোগ রয়েছে, মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা নিয়মিতভাবে পণের জন্য তার উপর অত্যাচার করত এবং তাঞ্জিল সেখ ও তার পরিবারের ওপর মানসিক চাপ তৈরি করত। বুধবার মেয়েকে নিজের বাড়িতে আনতে যাওয়ার সময় এই সব অতীতের বিবাদ আবার নতুন রূপ নেয়। ঝামেলার জেরে তাঞ্জিল শেখকে বেধড়ক মারধর করা হয়, যা তাঁকে পরবর্তী সময়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়।

আরও পড়ুন-West Bengal News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবন কৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে আদালতে দাপুটে তৃণমূল নেতা, বঙ্গ রাজনীতিতে তুঙ্গে জল্পনা

হামলার পর মেয়েটিকে শ্বশুরবাড়িতে আটকে রাখা হয়, তবে পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে তাকে উদ্ধার করেন। তাঞ্জিল শেখের মৃতদেহ থানায় পৌঁছে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, অভিযোগকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

Murder crime Murshidabad