Malda News: স্কুলের ছাত্রীদের ইভটিজিং, প্রতিবাদ করতেই প্রধান শিক্ষকের ওপর বৃষ্টির মতো ঘুষি!

Manikchak incident: মানিকচকের এনায়েতপুর হাইস্কুলের সামনে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্তে নেমে এক যুবককে আটক করেছে।

Manikchak incident: মানিকচকের এনায়েতপুর হাইস্কুলের সামনে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্তে নেমে এক যুবককে আটক করেছে।

author-image
Madhumita Dey
New Update
Manikchak incident  ,Enayetpur High School,  headmaster attacked,  eve teasing protest,  teacher assault case,  West Bengal school violence,  girls safety in school  ,eve teasing West Bengal,  Malda news,  student harassment,মানিকচক ইভটিজিং , এনায়েতপুর হাইস্কুল,  প্রধান শিক্ষক আক্রান্ত  ,ইভটিজিংয়ের প্রতিবাদ,  শিক্ষক মারধর  ,মালদা খবর,  স্কুলের সামনে ইভটিজিং  ,শিক্ষকের উপর হামলা,  ছাত্রীর নিরাপত্তা  ,পশ্চিমবঙ্গ খবর

Teacher assault: আক্রান্ত প্রধান শিক্ষক।

মালদহের মানিকচকে স্কুলের সামনে ইভটিজিং–এর প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর করে কপাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার মানিকচকের এনায়েতপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি।

Advertisment

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনায়েতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মহম্মদ বদিউজ্জামান (৫৬) সেদিন মোটরবাইক নিয়ে স্কুলে ঢুকছিলেন। সেই সময় তিনি দেখেন, চার থেকে পাঁচ জন যুবক স্কুলের ছাত্রীদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি ও কটুক্তি করছে। তিনি প্রতিবাদ জানাতেই যুবকদের দল আচমকা তার ওপর চড়াও হয় ও মারধর শুরু করে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: মালদহে ফের গুলি! মেলা থেকে ফেরার পথে পাপড় বিক্রেতাকে নৃশংস খুন, তদন্তে পুলিশ

Advertisment

হামলাকারীরা লাথি-ঘুষি মারার পাশাপাশি লোহার বস্তু দিয়েও আঘাত করে বলে অভিযোগ, যাতে প্রধান শিক্ষকের কপাল ফেটে যায়। স্কুলের কর্মী ও আশপাশের মানুষজন ছুটে এলে দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে পালিয়ে যায়।

চিকিৎসা ও অভিযোগ

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা বদিউজ্জামানকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়ি পাঠানো হয়।
ঘটনার পর তিনি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন- Abhishek Banerjee: রানাঘাটে প্রশংসা, কৃষ্ণনগরে ক্ষোভ, নদিয়ায় কড়া নজর অভিষেকের

পুলিশের তদন্ত

পুলিশ জানিয়েছে, এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের সনাক্ত করার কাজ চলছে। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। মানিকচক থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আপাতত একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন-West Bengal Weather Updates: সাগরে চোখরাঙানি সেনিয়ারের! বাংলার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত

প্রধান শিক্ষকের মন্তব্য

আক্রান্ত প্রধান শিক্ষক বলেন, “স্কুলে ছেলে–মেয়ে একসঙ্গে পড়ে। কয়েকদিন ধরে বাইরে দাঁড়িয়ে কিছু যুবক মেয়েদের দেখে সিটি বাজাচ্ছিল, আজেবাজে অঙ্গভঙ্গি করছিল। আজ সকালে তা দেখে প্রতিবাদ করতেই ওরা আমাকে অতর্কিতে মারধর করে।” ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ইভটিজিং ও স্কুল–সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Malda Bengali News Today West Bengal News Attacked Breaking news