/indian-express-bangla/media/media_files/2025/12/01/fake-exam-candidate-racket-busted-nadia-murshidabad-three-arrested-2025-12-01-15-04-09.jpg)
সরকারি চাকরির পরীক্ষায় বিরাট প্রতারণা চক্র
Fake Exam Racket: নদীয়ার তেহট্টে সরকারি নিয়োগ পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী বসানোর চক্রের বড়সড় পর্দাফাঁস করল জেলা পুলিশ। জাল পরিচয়ে পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে মূল অভিযুক্ত অরুণ সিকদার (৩৪)। পুলিশ জানিয়েছে, তিনিই এই র্যাকেটের মূল চক্রী। তাঁর বাড়ি নদিয়ার বেতাই, সাউথ জিতপুর এলাকায়।
ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত বিধান সিকদার (৩২) প্রকৃত পরীক্ষার্থী হলেও নিজের বদলে ভাইকে পাঠিয়ে প্রতারণায় সহায়তা করেন। তৃতীয় অভিযুক্ত সন্দীপ মণ্ডল (২৮), মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুরের বাসিন্দা, যিনি এই জালিয়াতি চক্রে সক্রিয় ছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন- দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, চোখের নিমেষে দুমড়ে মুচড়ে গেল সব, ১১ মৃত্যুতে হাহাকার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী বসিয়ে টাকা আদায়ই ছিল এই চক্রের মূল কাজ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিচয় যাচাই ও বায়োমেট্রি মিলিয়ে গড়মিল ধরা পড়ায় তিনজনকে পাকড়াও করা সম্ভব হয়।
ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র ও পরীক্ষায় কারচুপির মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা চক্রটির নেটওয়ার্ক, আর্থিক লেনদেন ও আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন।
আরও পড়ুন- বিরাট লক্ষ্যে বড় পদক্ষেপ অভিষেকের, বাংলার বুকে আজ থেকে শুরু মেগা হেলথ কর্মসূচি
প্রশাসন জানিয়েছে, সরকারি নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নষ্টের কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না। ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং নিয়োগ পরীক্ষায় নজরদারি আরও কড়া করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us