Farakka News: ফরাক্কায় তুলকালাম! বিডিও অফিস ভাঙচুর, উত্তেজনার মাঝেই পুলিশ ধরল কাদের?

SIR Hearing:ফরাক্কা বিডিও অফিসে এসআইআর (SIR) শুনানি চলাকালীন ব্যাপক ভাঙচুর ও উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নামলেন মহকুমা শাসক গদ্দাম সুধীর কুমার রেড্ডি।

SIR Hearing:ফরাক্কা বিডিও অফিসে এসআইআর (SIR) শুনানি চলাকালীন ব্যাপক ভাঙচুর ও উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নামলেন মহকুমা শাসক গদ্দাম সুধীর কুমার রেড্ডি।

author-image
Gopal Thakur
New Update
Farakka BDO Office, SIR Hearing, Vandalism, Murshidabad News, Police Arrest. ,Gaddam Sudhir Kumar Reddy, Jangipur SDO, Law and Order, Political Unrest, Farakka Police Station,ফরাক্কা বিডিও অফিস , এসআইআর শুনানি , ভাঙচুর , ফরাক্কা সংবাদ , চারজন গ্রেপ্তার

প্রতীকী ছবি।

বুধবার দুপুরে ফরাক্কা বিডিও অফিসে এসআইআর (SIR) শুনানি চলাকালীন ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় ফারাক্কা থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

Advertisment

অভিযোগ, এসআইআর শুনানি ধর্মের নিরিখে করা হচ্ছে, এই অভিযোগ ঘিরেই প্রথমে বিক্ষোভ শুরু হয়। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিডিও অফিস চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। একাধিক এসআইআর ক্যাম্প অফিস-সহ বিডিও অফিসের ভিতরে টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এসআইআর হিয়ারিং-এর কাজ।

ঘটনার সময় বিডিও অফিসে একাধিক প্রশাসনিক আধিকারিক বৈঠকে উপস্থিত ছিলেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বুধবার সন্ধ্যায় ফরাক্কার বিডিও একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে ফারাক্কা থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন- IPAC case: আইপ্যাক মামলায় জোর ধাক্কা রাজ্যের! ইডি আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ঘটনার পর বৃহস্পতিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ফরাক্কা বিডিও অফিসে পৌঁছন জঙ্গিপুরের মহকুমা শাসক গদ্দাম সুধীর কুমার রেড্ডি (আইপিএস)। তাঁর সঙ্গে ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন, ফরাক্কা থানার আইসি সুজিত পাল এবং বিশাল পুলিশ বাহিনী।

এসডিও পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর পুনরায় এসআইআর হিয়ারিং-এর কাজ শুরু হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক বলেন, “ফরাক্কা বিডিও অফিসে এসআইআর হিয়ারিং আবার শুরু হয়েছে। বুধবারের ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা বিষয়টি তদন্তাধীন।”

আরও পড়ুন-একই আধার নম্বর, স্কুলে ভর্তি হতে গিয়ে বিপাকে শিশু ও পরিবার, চরম গাফিলতির অভিযোগে উত্তাল

অন্যদিকে, এই ঘটনায় ফরাক্কার বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। বিধায়কের দাবি, তিনি পরিস্থিতি সামাল দিতেই বিডিও অফিসে গিয়েছিলেন। উত্তেজিত জনতাই ভাঙচুর চালিয়েছে, এতে তাঁর বা তাঁর দলের কোনও ভূমিকা নেই।

আরও পড়ুন-Gold Price Today: তিন লাখ ছুঁইছুঁই রূপার দাম, সোনার দামেও বিরাট লাফ, কলকাতায় হলুদ ধাতুর দর জানলে চমকে যাবেন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে এসআইআর হিয়ারিং চালিয়ে যাওয়ার জন্য বিডিও অফিস চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

Murshidabad Bengali News Bengali News Today Arrested SIR farakka