Crime News: গাঁজার গন্ধই ধরিয়ে দিল কন্টেনার চালককে, এই গল্পের গোটাটা জানলে তাজ্জব হবেন!

Murshidabad News: ফরাক্কায় পুলিশের বড় সাফল্য! নাকা চেকিংয়ের সময় কন্টেনার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে গাঁজা। শিলিগুড়ি থেকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ওই গাঁজা। ধৃত চালককে গ্রেফতার করে তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ।

Murshidabad News: ফরাক্কায় পুলিশের বড় সাফল্য! নাকা চেকিংয়ের সময় কন্টেনার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে গাঁজা। শিলিগুড়ি থেকে কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ওই গাঁজা। ধৃত চালককে গ্রেফতার করে তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ।

author-image
Gopal Thakur
New Update
farakka ganja news, ganja seizure west bengal, 15 lakh ganja seized, container driver arrested, farakka police operation, drug trafficking india, murshidabad crime news, ganja smuggling case, kolkata bound ganja, police nab driver,ফরাক্কায় গাঁজা উদ্ধার, গাঁজা সহ ধৃত চালক, ১৫ লক্ষ টাকার গাঁজা, মুর্শিদাবাদ অপরাধ সংবাদ, গাঁজা পাচার, কন্টেনারে গাঁজা, ফরাক্কা থানার অভিযান, গোপন সূত্রে গাঁজা উদ্ধার, গাঁজা কারবারি ধৃত, পশ্চিমবঙ্গ গাঁজা উদ্ধার

ganja seizure: গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার গাড়িচালক।

ganja seizure: গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কায় নাকা চেকিংয়ের সময় এক কন্টেনার গাড়ি আটক করে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে এক চালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে।

Advertisment

পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যার দিকে ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম নিউ ফরাক্কা মোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল। সেই সময় গোপন তথ্যের ভিত্তিতে কোচবিহার থেকে কলকাতা গামী একটি কন্টেনার থামানো হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ১৬৮ কেজি গাঁজা, এবং সঙ্গে সঙ্গেই চালককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

Advertisment

ধৃতের নাম মিঠুন দোলুই (৩৪), বাড়ি সাগরদিঘি এলাকার বড়ি গ্রামে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কন্টেনারটি শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পুলিশ অনুমান করছে, উদ্ধার হওয়া গাঁজার মোট বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

ফরাক্কা থানার পুলিশ কন্টেনারটি বাজেয়াপ্ত করেছে এবং ধৃত চালককে বৃহস্পতিবার আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন-Gold Price Today: বিয়ের মরসুমে বিরাট স্বস্তি! হুড়মুড়িয়ে কমল সোনার দাম, কলকাতায় সস্তা হল হলুদ ধাতুর দর

তদন্তে খতিয়ে দেখা হচ্ছে—গাঁজাগুলি কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন-Bengal SIR 2025: রাজ্যে কত মৃত ভোটারের নাম আধার থেকে বাদ? কমিশনকে তথ্য দিল UIDAI

police Arrest west bengal latest news ganja seizure farakka